হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থেকে রেহাই পেতে বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব নিয়ে এগিয়েছে সৌদি আরব। ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োমের এক প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব হুতিদের ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। এই অর্থের মূল লক্ষ্য হলো সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুতিদের চলমান হামলা পুরোপুরি বন্ধ করা এবং একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের দাবি, এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি তেহরানে নিয়ে গিয়েছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তিনি একটি হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে সশরীরে এই অর্থ নিয়ে তেহরানে পৌঁছান। তবে এই অর্থ শেষ পর্যন্ত হুতিদের হাতে হস্তান্তর করা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের এই তেহরান সফর চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এর লক্ষ্য হলো সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, কূটনৈতিক সংলাপে উৎসাহ দেয়া এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করা। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় এই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। এই চুক্তিতে কোনো সদস্যদেশ আক্রান্ত হলে সম্মিলিত সামরিক সহায়তার কথা থাকলেও, পাকিস্তান ও তুরস্ক সরাসরি যুদ্ধে না জড়িয়ে সামরিক উপদেষ্টাদের সহায়তার মধ্যেই নিজেদের ভূমিকা সীমিত রেখেছে।

তেহরানে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি এবং ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কর্মকর্তারা অংশ নেন। সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোর ওপর হুতিদের ধারাবাহিক হামলার কারণে রিয়াদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের ওপর ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ব্যাহত হয়েছে এবং রিয়াদ বিমানবন্দর বন্ধ রাখাসহ একটি বড় বিনিয়োগ সম্মেলন বাতিল করতে সৌদি বাধ্য হয়েছে।

ইসরাইল হায়োমকে দেয়া বক্তব্যে সৌদি আরবের একজন কর্মকর্তা জানান, হুতিদের সঙ্গে বর্তমান এই সংঘাতের একটি মূল কারণ হলো তিন বছর আগের চুক্তিগুলো বাস্তবায়নে ব্যর্থতা। প্রস্তাবিত এই ১০০ কোটি ডলার হুতি নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক অবকাঠামো পুনর্গঠন এবং সরকারি চাকরিজীবীদের বেতন পরিশোধের জন্য ব্যবহারের কথা ছিল। এর বিনিময়ে তাদের যুদ্ধবিরতি মেনে নিতে শর্ত দেয়া হয়। তবে হুতিরা বর্তমানে অভিযোগ করছে যে সৌদি আরব তাদের সঙ্গে করা চুক্তি থেকে সরে এসেছে, যার ফলে তারা হামলার পক্ষে নতুন করে যুক্তি দেখাচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় ইরান আড়ালে থেকে হুতিদের সহায়তা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিরোনাম :
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সারের ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্যনিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংসদীয় কমিটি উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সারের ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্যনিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংসদীয় কমিটি উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম