পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা

চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর জাপান সফরসূচির কারণে সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এ কারণে ওইদিন সকালে ফল প্রকাশ করা সম্ভব কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে। সাধারণত শিক্ষামন্ত্রী সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করেন। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে গতকাল সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

গত ২ জুলাই সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বেশিরভাগ বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ হতে সময় বেশি লাগে। ওইসব স্থগিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ফলাফল সংগ্রহের নিয়মাবলিও বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিটসহ ফল জানতে পারবেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের পুরো ফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর বসাতে হবে।

শিরোনাম :
ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি রাজনৈতিক দলকে ভোগ করতে হবে: জাহেদ আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতির বাংলা অ্যাপ ও বই প্রকাশ কক্সবাজার রিসোর্ট অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি রাজনৈতিক দলকে ভোগ করতে হবে: জাহেদ আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতির বাংলা অ্যাপ ও বই প্রকাশ কক্সবাজার রিসোর্ট অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু