উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি বসতবাড়িতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভস্থ গ্যাস থেকে সৃষ্ট আগুন দীর্ঘ ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে খননকাজ চলার সময় হঠাৎ প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গত তিন দিন ধরে ওই বাড়িতে প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খননকাজ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গ্যাস নির্গত হওয়ার পরপরই আগুন জ্বলে ওঠে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে ভূগর্ভ থেকে ক্রমাগত গ্যাস বের হতে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পানি ছিটিয়ে আগুন নেভানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার দুপুর আড়াইটার পর থেকে সেনাবাহিনীর একটি বিশেষ ফায়ার টিম কাজ শুরু করে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং এরপর থেকেই সেখানে আগুন জ্বলতে থাকে।

এদিকে, অগ্নিকাণ্ডস্থলের আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও সার্বক্ষণিক তৎপর রয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেয় এবং লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে।

উখিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তবে বড় ধরনের ঝুঁকি এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষের ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো আগুন নেভানোর লড়াই চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

শিরোনাম :
প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা