উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপের পাইপ দিয়ে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আরও সাত দিন জ্বলবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। মঙ্গলবার রাত ৯টার দিকে ইনানী ছোট ব্রিজসংলগ্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের পর বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম এ তথ্য জানান। তবে ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস নির্গত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা।

তিনি জানান, আগুনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে গ্যাসের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত আগুন নেভানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না, কারণ এই মুহূর্তে আগুন নেভাতে গেলে ভূগর্ভের অন্য কোনো স্থান দিয়ে গ্যাস বেরিয়ে নতুন করে আগুনের সূত্রপাত হতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘আগের অভিজ্ঞতার আলোকে আগুনের শিখা ও এর তীব্রতা দেখে এখানে গ্যাসের উপস্থিতি থাকার সম্ভাবনা বলে মনে হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে আগুনের উৎপত্তিস্থলের চারপাশের ২০০ মিটারের মধ্যে বসবাসকারী মানুষ ও ঘরবাড়ি সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বাপেক্সের এই কর্মকর্তা। পুরো এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ বা অননুমোদিত কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করতে না পারেন। এ কারণে আগুনের উৎপত্তিস্থলের চারপাশের ২০০ মিটারের মধ্যে থাকা মানুষ ও ঘরবাড়ি সরিয়ে নেওয়ার পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে এলাকাটি নিরাপদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইনানীর ওই এলাকায় আব্দুল্লাহর বাড়িতে গত তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট খননের পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। এরপর থেকে সেখানে অবিরাম আগুন জ্বলতে দেখা যাচ্ছে। তবে পরীক্ষার ফলাফল পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।’।

ঘটনার পর প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। তবে ভূগর্ভ থেকে অব্যাহত গ্যাস নির্গমনের কারণে পানি ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করছে। বাপেক্সের প্রতিনিধি দলের কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

শিরোনাম :
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সারের ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্যনিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংসদীয় কমিটি উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সারের ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্যনিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংসদীয় কমিটি উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে বাংলাদেশি নাগরিক পাচার: জাতিসংঘ রাশিয়া যুদ্ধের চুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেল জাতিসংঘ সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম