বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় মিয়ামি পার্ক রেস্টুরেন্টের সামনে একটি বিশাল গাছ উপড়ে পড়ে। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
গজারিয়া ভবেরচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে গাছটি অপসারণ করে।
গাছটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

