বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাপান সফরের অংশ হিসেবে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির বিখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অগ্রগতিতে ইউনিক্লোর দীর্ঘস্থায়ী আস্থার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর জন্য ফাস্ট রিটেইলিংকে আহ্বান জানান। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই বা পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে অধিক বিনিয়োগের ওপর জোর দেন তিনি। এর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, কর্মদক্ষতা বৃদ্ধি, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন ও উদ্ভাবনী পণ্যের প্রসারে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম বিস্তৃত করার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। এর মধ্যে জমির সংস্থান, বিনিয়োগের দ্রুত অনুমোদন ও প্রশাসনিক জটিলতা নিরসনে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ দ্রুত বাস্তবায়নের বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আলোচনাসভায় বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। এছাড়া ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই প্রতিনিধি দলে অংশ নেন।

শিরোনাম :
শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান বাজারে আসার পরেই আইফোন ডুওর পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সারের ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্যনিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংসদীয় কমিটি উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড় শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান বাজারে আসার পরেই আইফোন ডুওর পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সারের ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্যনিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংসদীয় কমিটি উখিয়ায় নলকূপের আগুন জ্বলবে আরও সাত দিন: বাপেক্স বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবির আইনি বাধা দূর: বড় বিনিয়োগে মিলল বিশেষ ছাড়