ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ এবং অর্থায়নের মাধ্যমে ভোটের ফলাফল প্রভাবিত করার সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই দাবিগুলোকে ভিত্তিহীন এবং অবাস্তব বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার এক্সে দেওয়া একটি পোস্টে আল-আনসারি স্পষ্টভাবে জানান, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ বা অর্থায়নের সাথে কাতারের সম্পৃক্ততার দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি উল্লেখ করেন, ইসরাইলের কিছু রাজনীতিক এবং তাদের ঘনিষ্ঠ গণমাধ্যমকর্মীরা পরিকল্পিতভাবে এসব ভিত্তিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এর আগেও বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলের বামপন্থী রাজনীতিকদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছিল। বর্তমানে আরব ভোটারদের প্রভাবিত করার নতুন অভিযোগও তোলা হয়েছে, যা অত্যন্ত হাস্যকর ও বিপজ্জনক বলে জানিয়েছেন কাতার।

