ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রহস্য। বুধবার বিকেলে নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে, যার পর থেকে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। তার বাবার ভাষ্যমতে, ঘটনার দিন তিনি বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু যে এলাকায় মরদেহ পাওয়া গেছে, সেখানে যাওয়ার কোনো কারণ ছিল না। নিখোঁজ হওয়ার পর রাত দেড়টা পর্যন্ত তিনি কোথায় ছিলেন এবং শেষ মেসেজটি কার কাছে পাঠিয়েছিলেন, তা নিয়ে পরিবারের পাশাপাশি জনমনেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার দিন সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যদের তিনি কোনো কিছু জানাননি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। কে তাকে ডেকে নিল এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। রাত দেড়টা পর্যন্ত কোথায় ছিলেন, শেষ মেসেজ কে দিয়েছিল, কোন বিষয় নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন—এমনটাও আলোচনায় আসছে। তিনি লেখেন, গত পরশু রাতে সে বাইরে যায় এরপর এই ঘটনা। যার বয়স আনুমানিক ২৮ বছর।

তাহসিফের মৃত্যু নিয়ে রাজনৈতিক আলোচনারও অবতারণা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় ব্যবহৃত উড়োজাহাজের ভিডিও প্রচারের ঘটনার সঙ্গে তাহসিফের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল। যদিও সম্প্রতি নিজের একটি পডকাস্টে তাহসিফ এই অভিযোগকে ‘প্রমাণহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন। সেই পডকাস্টে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বিমানবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার সঙ্গে এই অভিযোগের একটি সম্পর্ক থাকতে পারে, তবে বিশদ প্রকাশ করতে তিনি অপারগতা জানান। এদিকে, তার বন্ধু ও নৌবাহিনীর কর্মকর্তা কে এস এম ইনতিসার ইনজামাম ফেসবুকে পোস্ট করে সন্দেহ প্রকাশ করেছেন যে, এই মৃত্যুর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। ইনতিসার দাবি করেন, তাহসিফের হাতে কাদা লেগে ছিল কিন্তু শরীরের অন্য অংশ পরিষ্কার ছিল, যা স্বাভাবিক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই মৃত্যুর সঙ্গে আলোচিত ভিডিও ধারণ বা প্রচারের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি ফাঁস হওয়ার পর তাহসিফকে বিভিন্নভাবে মানহানির চেষ্টা করা হলেও তার বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা হয়নি। তাহসিফ নিজেই বিষয়টি নিয়ে অতীতে তার অবস্থান পরিষ্কার করেছিলেন।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় মরদেহ ভাসার খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার সঙ্গে থাকা আইফোন ব্যবহার করে পরিচয় শনাক্ত করা হয়। ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতের ঘড়ি এবং আইফোন দেখে তাকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হিসেবে নিশ্চিত হওয়া যায়। বাকি সব ক্লিন, এইটা কিসের লক্ষণ আমি এখনি বলতে চাইনা। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্য ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহসিফ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিমানবাহিনী থেকে অব্যাহতি নিয়েছিলেন। এই অকাল মৃত্যু ও তার নেপথ্যের কারণ নিয়ে পুলিশি তদন্তের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে নানা জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে। তবে এইটা ব্যক্তিগত কোনো কোন্দল বা এক্সিডেন্ট ক্লিয়ারলি প্রমাণিত না হলে।

শিরোনাম :
ঝড়ে ঘর হারিয়ে নিঃস্ব বিধবা হাজেরা, প্রশাসনের আশ্বাসের অপেক্ষায় ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু ও সুরতহাল রিপোর্টের তথ্য চিকিৎসা খরচ মেটাতে ঋণের জালে অসহায় রোগী ও স্বজনরা ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক: ইতিহাস, বৈষম্য ও রাজনৈতিক লড়াই মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব তিন বিচারক: রুল জারি হাইকোর্টের তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি ঝড়ে ঘর হারিয়ে নিঃস্ব বিধবা হাজেরা, প্রশাসনের আশ্বাসের অপেক্ষায় ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু ও সুরতহাল রিপোর্টের তথ্য চিকিৎসা খরচ মেটাতে ঋণের জালে অসহায় রোগী ও স্বজনরা ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক: ইতিহাস, বৈষম্য ও রাজনৈতিক লড়াই মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব তিন বিচারক: রুল জারি হাইকোর্টের তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি