তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

রাজধানীর উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ি ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।

এ ঘটনার তদন্তে পিবিআই হেফাজতে থাকা তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওইদিন তারা রাজবাড়ি ঘাট এলাকায় আলাপচারিতায় ছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড় দিলে তাহসিফ নদে ঝাঁপ দেন বলে দীপ দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন, এরপরই তিনি সেখান থেকে পালিয়ে যান। তবে দীপের দেওয়া এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি। জিজ্ঞাসাবদে দীপ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় পুলিশের কিছু সদস্য তাহসিফকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজবাড়ি ঘাট এলাকাটি মাদক কারবারিদের আড্ডা হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পিবিআই জানিয়েছে, মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফের মোটরসাইকেলটি পাওয়া যায়। পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার সকালে জানান, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা যাচাই-বাছাই চলছে, তবে প্রাথমিকভাবে এটি তার হওয়ার সম্ভাবনাই বেশি। মোটরসাইকেলটি বর্তমানে উত্তরখান থানায় রাখা হয়েছে এবং এই তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা থেকে বের হওয়ার পর তাহসিফ আর ফেরেননি। রাত ১টা ৩৫ মিনিটে তিনি তার মাকে ভয়েস মেসেজে জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন। কিন্তু এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ছেলের মৃত্যু নিয়ে তার বাবা কেএম এনায়েতুল করিম গভীর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি একে আত্মহত্যা মানতে নারাজ। তার দাবি, সরকার যথাযথ তদন্ত করলেই প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে এবং সত্য উদ্ঘাটন হবে।

শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন, কমছে অন্যান্য ধাতুর দামও ১ নভেম্বর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলার অনুমোদন মেলেনি কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫১ জন আটক তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জন্মদিনে ১০০ কোটির মালিক অনন্যা পান্ডে নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার, হেফাজতে বন্ধু পৃথিবীতে পানি এল কীভাবে? নতুন গবেষণায় মিলল উত্তর যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ পিবিআই হেফাজতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন, কমছে অন্যান্য ধাতুর দামও ১ নভেম্বর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলার অনুমোদন মেলেনি কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫১ জন আটক তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জন্মদিনে ১০০ কোটির মালিক অনন্যা পান্ডে নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার, হেফাজতে বন্ধু পৃথিবীতে পানি এল কীভাবে? নতুন গবেষণায় মিলল উত্তর যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ পিবিআই হেফাজতে