ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর প্রাণহানি

নওগাঁর ধামইরহাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে রিমন মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শিরোনাম :
ভিনিসিয়ুসের জন্য দলের ক্ষতি করতে রাজি নই: মরিনিও উজিরপুরে খালে নেমে নিজ হাতে পরিষ্কার করলেন ইউএনও মো. আলী সুজা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন সংসদ সদস্য ইশরাক পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিল ইরান রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট তৈরির পরিকল্পনা রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের উদ্ধারকৃত অবস্থায় সন্ধান ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না পাপুয়া নিউগিনিতে উদ্ধার বস্তুটি গোলা নাকি মদের বোতল: চীন-মার্কিন তর্ক নির্বাচনে হেরে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে ভিনিসিয়ুসের জন্য দলের ক্ষতি করতে রাজি নই: মরিনিও উজিরপুরে খালে নেমে নিজ হাতে পরিষ্কার করলেন ইউএনও মো. আলী সুজা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন সংসদ সদস্য ইশরাক পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিল ইরান রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট তৈরির পরিকল্পনা রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের উদ্ধারকৃত অবস্থায় সন্ধান ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না পাপুয়া নিউগিনিতে উদ্ধার বস্তুটি গোলা নাকি মদের বোতল: চীন-মার্কিন তর্ক নির্বাচনে হেরে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে