ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি আরবের চালানো হামলায় তিন শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইয়েমেনে সৌদি আরবের হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।
শুক্রবার ভোরে রাজধানী সানাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিহতের মধ্যে তিনটি শিশু রয়েছে।
তবে হামলায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল কিংবা হতাহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির বিষয়েও বাড়তি কোনো বিবরণ পাওয়া যায়নি।

