ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে ‘বরিশল’ ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন। রবিবার সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এই আন্দোলনের ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের সময়সূচী অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশলকে নিয়ে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ৪ জুন এই সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পর থেকেই বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের দাবি, কোনো সুরাহা পাওয়ার পরিবর্তে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে নতুন করে বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি আলাদা উপজেলা গঠনের প্রস্তাব তোলা হয়েছে। যা চলতি বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার একটি আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে বিষয়টি যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। এই সিদ্ধান্তের খবর জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকাবাসী। তাদের মূল দাবি হলো, অখণ্ড ইউনিয়ন পুনর্বহাল করা এবং প্রশাসনিক সীমানা পরিবর্তনের বর্তমান উদ্যোগ বাতিল করা।

অবরোধের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং জানমালের নিরাপত্তার লক্ষ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের জয়পুরহাটের ডিসি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল সৌদিতে এক সপ্তাহে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড নিউজিল্যান্ড নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, ঝুলে আছে সরকার গঠন নটিংহাম ফরেস্টের কাছে হেরে ম্যানসিটির হ্যাটট্রিক পরাজয় মহাখালীতে বাসস্ট্যান্ডে রাখা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরাইলের সরকার গঠনের ঘোষণা রোববার, কাকে বেছে নেবেন হারজগ? শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের জয়পুরহাটের ডিসি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল সৌদিতে এক সপ্তাহে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড নিউজিল্যান্ড নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, ঝুলে আছে সরকার গঠন নটিংহাম ফরেস্টের কাছে হেরে ম্যানসিটির হ্যাটট্রিক পরাজয় মহাখালীতে বাসস্ট্যান্ডে রাখা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরাইলের সরকার গঠনের ঘোষণা রোববার, কাকে বেছে নেবেন হারজগ?