ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয়

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)-এর আওতায় জমা দেওয়া নথিপত্রে উঠে এসেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদির প্রশংসা করে পোস্ট দেওয়ার পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছিল। জুন মাসে ভারতের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে মোদির অর্জন উদযাপনে ট্রাম্পের এই পোস্টটি দেওয়ার নেপথ্যে ছিল মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামে একটি লবিং প্রতিষ্ঠান। এই কাজের পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটি মাসে ৭৫ হাজার ডলার গ্রহণ করত। এর জন্য মাসে এক লাখ ৫০ হাজার ডলার দেওয়ার কথা ছিল।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ভারত সরকার মার্কারিকে লবিস্ট হিসেবে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানের নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন। মূলত বিদেশি সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে কাজ করা সংস্থাগুলোর আর্থিক লেনদেন ও কাজের বিবরণ নিয়মিত প্রকাশ করা বাধ্যতামূলক, যার অংশ হিসেবেই এসব তথ্য জনসমক্ষে এসেছে।

মার্কারির পাশাপাশি জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। তারা ভারত সরকার ও হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের আয়োজন করেছিল, যেখানে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। মে ও জুন মাসে এসব আলোচনা সম্পন্ন হয়।

তালিকায় আরও দেখা যায়, ২০২৫ সালের এপ্রিলে ভারতের পক্ষ থেকে লবিং প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি করা হয়, যেখানে মাসে দেড় লাখ ডলার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়ায় গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়। সরকারি কাজে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষাপটে লবিং কার্যক্রমের আইনি বাধ্যবাধকতার কারণে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

শিরোনাম :
ফরিদপুরে দলবদ্ধ অপরাধে আটজনের আমৃত্যু কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে সংশয় হাইকমিশনের হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকায় ৯ শিল্প গ্রুপ: প্রতিকূল পরিস্থিতিতেও শীর্ষে এমজিআই যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: ওবামা ফরিদপুরে দলবদ্ধ অপরাধে আটজনের আমৃত্যু কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে সংশয় হাইকমিশনের হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকায় ৯ শিল্প গ্রুপ: প্রতিকূল পরিস্থিতিতেও শীর্ষে এমজিআই যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: ওবামা