মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে গত ৮ নভেম্বর রোববার রাতে শ্যামাপূজা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূল করতে তরুণ ও যুবসমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তিনি স্পষ্ট করে বলেন, চাঁদাবাজ বা মাদক কারবারিরা কখনোই সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি হুশিয়ারি দেন যে, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে এমপি এনাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বদা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে বলেন, কোনো প্রকার ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনাদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে প্রশাসন সব সময় পাশে থাকবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বিনিময় ছাড়াই ধানের শীষকে বিজয়ী করায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলকে নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে, কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শ্যামাপূজা উপলক্ষে ধলঘাট বুড়াকালি মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। উৎসবকে ঘিরে দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুরাগী মন্দিরে ভিড় করেন এবং সেখানে একটি লোকজ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পটিয়া থানার ওসি জিয়াউল হক ছাড়াও পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন এবং যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শিরোনাম :
মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকায় ৯ শিল্প গ্রুপ: প্রতিকূল পরিস্থিতিতেও শীর্ষে এমজিআই যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: ওবামা নতুন পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার আবেদন বিকালে শুরু ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, থাকছে প্রশ্নোত্তর পর্ব দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী রুবিও |: ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকায় ৯ শিল্প গ্রুপ: প্রতিকূল পরিস্থিতিতেও শীর্ষে এমজিআই যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: ওবামা নতুন পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার আবেদন বিকালে শুরু ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, থাকছে প্রশ্নোত্তর পর্ব দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী রুবিও |: ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই