দেশের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বাংলাদেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন। আসাদ আলম সিয়াম ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেবেন। উল্লেখ্য, আসাদ আলম সিয়াম গত বছরের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল রোববার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে এই পদে নিয়োগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। নতুন এই পদে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

