তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের তিনি এ তাগিদ দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা বর্তমানে চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাস নাগাদ এই সমীক্ষা কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই প্রকল্প দুটির সুনির্দিষ্ট অবস্থান, চূড়ান্ত নকশা এবং সম্ভাব্য ব্যয়ের বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসবে।

দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে আলোচনায় ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মোংলা বন্দর, বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনায় রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বাড়ানোর বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।

পদ্মা ব্যারেজ নির্মাণের গুরুত্ব তুলে ধরে বৈঠকে জানানো হয়, শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি অপরিহার্য। পাশাপাশি এই ব্যারেজকে কেন্দ্র করে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ ও পুনর্বাসন সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়াও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
দেশের চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তার রদবদল অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের প্রত্যেককে লাখ টাকার পুরস্কার ক্রীড়া প্রতিমন্ত্রীর তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল, মনে করছেন ভারতীয় কোচ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি আইআরজিসির আইনি সীমায় পুলিশ বলপ্রয়োগ করতে পারে: জাহেদ উর রহমান মাঠে ফাউলের শিকার হয়ে মৃত্যু ফুটবলার জেসুস দে মিগুয়েলের দিল্লিতে ঐতিহাসিক মসজিদ কেন্দ্রিক উচ্ছেদে ৭১৭ পরিবার বাস্তুচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত দেশের চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তার রদবদল অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের প্রত্যেককে লাখ টাকার পুরস্কার ক্রীড়া প্রতিমন্ত্রীর তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল, মনে করছেন ভারতীয় কোচ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি আইআরজিসির আইনি সীমায় পুলিশ বলপ্রয়োগ করতে পারে: জাহেদ উর রহমান মাঠে ফাউলের শিকার হয়ে মৃত্যু ফুটবলার জেসুস দে মিগুয়েলের দিল্লিতে ঐতিহাসিক মসজিদ কেন্দ্রিক উচ্ছেদে ৭১৭ পরিবার বাস্তুচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত