দেশজুড়ে নাশকতার জেরে বাড়তি টহল ও নজরদারির নির্দেশ আইজিপির

দেশের বিভিন্ন অঞ্চলে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংসতা প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে আয়োজিত এক বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এই দিকনির্দেশনা দেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও সব রেঞ্জ ডিআইজি যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আইজিপি। একই সঙ্গে তিনি দেশজুড়ে পুলিশি টহল, তল্লাশি ও সার্বিক নজরদারি আরও জোরদার করতে বলেছেন।

বৈঠকে পেশাদারিত্ব বজায় রেখে দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় আনার নির্দেশ দেন পুলিশ প্রধান। তবে তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, অপরাধবিরোধী অভিযানের অজুহাতে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির মুখোমুখি না হন। পাশাপাশি ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের জন্য পৃথক নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা মহানগরে দুর্বৃত্তরা ৪টি যানবাহনে আগুন দিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাতেও ৩টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ফরিদপুর এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে আরও ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

শিরোনাম :
দেশজুড়ে নাশকতার জেরে বাড়তি টহল ও নজরদারির নির্দেশ আইজিপির কাউখালীর শ্রীগুরু সংঘ আশ্রমের বিতর্কিত কমিটি স্থগিত করল প্রশাসন ডিসেম্বরে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী টেস্টে নতুন ইতিহাস পাকিস্তানের: তিন অভিষিক্তের ফিফটির বিরল কীর্তি দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা শেরপুরে গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ, আহত ২ দেশজুড়ে নাশকতার জেরে বাড়তি টহল ও নজরদারির নির্দেশ আইজিপির কাউখালীর শ্রীগুরু সংঘ আশ্রমের বিতর্কিত কমিটি স্থগিত করল প্রশাসন ডিসেম্বরে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী টেস্টে নতুন ইতিহাস পাকিস্তানের: তিন অভিষিক্তের ফিফটির বিরল কীর্তি দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা শেরপুরে গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ, আহত ২