শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের নিয়মিত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই। যদি আইনি ব্যাপার থেকে থাকে তার মানেটা হচ্ছে উনাকে আমরা এক্সট্রাডাইস করতে চাইলাম, উনি কোর্টে গেলেন তারপর কোর্টে এটা প্রসেস চলতে থাকলো।’।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উপদেষ্টা স্পষ্ট করেন যে, শেখ হাসিনা কেবল অভিযুক্ত নন, তিনি একজন কনভিক্টেড অপরাধী এবং তিনি অত্যন্ত বীভৎস অপরাধের সাথে জড়িত।

শেখ হাসিনার অপরাধের ধরন সম্পর্কে ডা. জাহেদ বলেন, মানবতাবিরোধী অপরাধ এবং সাধারণ হত্যাকাণ্ডের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের কাছে এই পার্থক্য স্পষ্ট হওয়া জরুরি বলে তিনি মনে করেন। তার মতে, শেখ হাসিনা যেহেতু নিজেই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন, তাই এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকার কথা নয়। সরকার মনে করে, ভারত সরকারকে তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন কথাটা কিন্তু এ রকম না। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকে। তাই আইনি প্রক্রিয়া বা প্রত্যর্পণ নিয়ে যেসব জটিলতার কথা বলা হয়েছে, সরকার সেগুলোর কোনো যৌক্তিক ভিত্তি দেখছে না। ডা. জাহেদ উর রহমান জোর দিয়ে বলেন, অভিযুক্তদের জন্য কিছু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কার্যকর না হওয়ার আইন সংবিধানেই রয়েছে, যা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে।

শিরোনাম :
দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা শেরপুরে গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ, আহত ২ দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: চিফ প্রসিকিউটর তাজা ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, কতটা নিরাপদ? বকেয়া বিল পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাস পদ্মা সেতু এলাকায় গভীর রাতে তাণ্ডব, শতাধিক ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা শেরপুরে গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ, আহত ২ দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: চিফ প্রসিকিউটর তাজা ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, কতটা নিরাপদ? বকেয়া বিল পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাস পদ্মা সেতু এলাকায় গভীর রাতে তাণ্ডব, শতাধিক ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ