৬১ বছরে শাহরুখ খান: রূপালি পর্দায় তাঁর আইকনিক ফ্যাশন স্টাইল

আজ ৬১ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় আর ব্যক্তিত্বের জাদুতে বক্স অফিস শাসন করার পাশাপাশি তিনি ফ্যাশনের জগতেও রেখেছেন অনন্য ছাপ। তাঁর অভিনীত সিনেমার বিভিন্ন লুক যুগের পর যুগ তরুণদের ফ্যাশন সেন্সকে প্রভাবিত করেছে। আজকের বিশেষ দিনে ফিরে দেখা যাক শাহরুখের ক্যারিয়ারের সেই সব আইকনিক ফ্যাশন মুহূর্ত। শাহরুখ খান কে নিয়ে যেকোনো আলোচনা শুরু হয় তাঁর ব্যক্তিত্বের আকর্ষণ দিয়ে, আর শেষ হয় মুগ্ধ করা হাসির প্রশংসায়।

নব্বইয়ের দশকের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে শুরু করা যাক।

এই ছবিতে ‘রাজ’ চরিত্রে শাহরুখের লেদার জ্যাকেট, ডেনিম জিনস, বেসবল ক্যাপ এবং টি-শার্টের সমন্বয় তৎকালীন দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পায়। রাজ চরিত্রের মাধ্যমে তিনি এমন এক ধরনের নায়কের রূপ হাজির করেছিলেন, যিনি আধুনিক ও পশ্চিমা ধাঁচের পোশাকের ভেতরেও খাঁটি দেশি আবেগকে ধরে রেখেছেন। পরবর্তীকালে বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের পোশাকেও এই স্টাইলের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা গেছে। তবে এই দুইয়ের মাঝখানে রয়েছে তাঁর স্টাইলের গল্প। পরবর্তী সময়ে শুধু সাধারণত মানুষ নন, বলিউডের নতুন প্রজন্মের নায়কদের ফ্যাশনেও এই স্টাইলই হয়ে ওঠে অনুসরণীয়।

শাহরুখের ফ্যাশনে চামড়ার জ্যাকেট সবসময়ই একটি বিশেষ জায়গা দখল করে আছে। ‘ডিডিএলজে’-এর বাদামি জ্যাকেট হোক কিংবা ‘জোশ’ সিনেমার রুক্ষ বাইকার লুক—চামড়ার পোশাক দিয়ে তিনি কুল স্টাইলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। এমনকি ‘ডন’ সিনেমায় সত্তরের দশকের স্টাইলকে আধুনিক রূপ দিতে গিয়েও তিনি লম্বা ট্রেঞ্চ কোট ও গ্লাভস ব্যবহার করে নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন। এছাড়া কালো স্যুটে তাঁর সাবলীল উপস্থিতি সবসময়ই আভিজাত্য ও ব্যক্তিত্বের পরিচায়ক হয়ে উঠেছে। এমনকি লম্বা চুলে কমলা রঙের জেলখানার পোশাকেও তৈরি হয়েছিল তাঁর আলাদা ভক্তগোষ্ঠী। শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও চামড়ার জ্যাকেটের প্রতি শাহরুখের ভালোবাসা স্পষ্ট।

সোয়েটশার্টকে ফ্যাশনেবল করে তোলার পেছনে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার ‘রাহুল’ চরিত্রের অবদান অনেক। সেই সিনেমাটির ‘GAP’ লেখা সোয়েটশার্ট, আইকনিক পেনড্যান্ট আর একদিকে বাঁকানো বেসবল ক্যাপ ছিল তখনকার কিশোরদের ফ্যাশন আইকন। পরিচালক করণ জোহর ও ডিজাইনার মনীশ মালহোত্রার শৈল্পিক ভাবনার পাশাপাশি শাহরুখের নিজস্ব আত্মবিশ্বাসই এই স্টাইলকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছিল। যে ছবি শাহরুখকে আজীবন মনে রাখার পথে প্রথম ধাপ এগিয়ে দিয়েছিল।

নতুন শতাব্দীতে এসে শাহরুখের ফ্যাশনে আরও পরিশীলিত ও রুচিশীল ছাপ স্পষ্ট হয়েছে। ‘কাভি খুশি কাভি গাম’ কিংবা ‘কাভি আলবিদা না কহনা’ ছবিতে তাঁর ফিটেড ব্লেজার, কালো টার্টলনেক আর ট্রেঞ্চ কোটের ব্যবহার পশ্চিমা ফ্যাশনকে এই অঞ্চলে অনেক বেশি সহজ করে তুলেছিল। অন্যদিকে, ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় লিনেনের পোশাকে তাঁর ক্যাজুয়াল উপস্থিতি দর্শকদের শিখিয়েছে কীভাবে সাধারণ পোশাকেও রুচিশীল থাকা যায়। খুব বেশি চেষ্টা না করেও কীভাবে ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো যায়, তা দেখিয়েছিলেন এই পোশাকে।

২০২৩ সালে ৫৭ বছর বয়সে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটান শাহরুখ। এই ছবিতে বয়সভিত্তিক ফ্যাশনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি লম্বা চুলের স্টাইল, কমব্যাট বুট, কার্গো প্যান্ট এবং হাতাকাটা লেদার জ্যাকেট ব্যবহার করেন। বয়স যে স্টাইলের পথে বাধা নয়, বরং ব্যক্তিত্বের আভিজাত্যই আসল, তা তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন। যে স্টাইল তাঁর সংলাপের মতোই কালজয়ী: ‘বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেনোরিটা।

আন্তর্জাতিক অঙ্গনেও শাহরুখের ফ্যাশন নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর বড় উদাহরণ ছিল ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মেট গালা আয়োজনে তাঁর অংশগ্রহণ। বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর তৈরি করা সেই পোশাকে পশ্চিমা ও ভারতীয় ড্যান্ডি স্টাইলের এক দারুণ মিশেল ছিল। গলায় স্তরে স্তরে থাকা চেইন আর তাঁর সিগনেচার ‘কে’ লেখা পেনড্যান্ট মিলিয়ে তিনি এমন এক ফ্যাশন মুহূর্ত সৃষ্টি করেছিলেন, যা ফ্যাশনপ্রেমীদের মনে দীর্ঘকাল গেঁথে থাকবে।

শিরোনাম :
আক্রান্ত ফ্লাইদুবাই উড়োজাহাজ নিরাপদে নামান দুই ছুটিতে থাকা পাইলট রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ৬১ বছরে শাহরুখ খান: রূপালি পর্দায় তাঁর আইকনিক ফ্যাশন স্টাইল নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের পাশে আরব জোট দাখিল: আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ফরিদপুরে নিখোঁজ শিশুকে উদ্ধারে পিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির ঈশ্বরদীতে চিরকুটসহ যুবকের অস্বাভাবিক মৃত্যু: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত ফ্লাইদুবাই উড়োজাহাজ নিরাপদে নামান দুই ছুটিতে থাকা পাইলট রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ৬১ বছরে শাহরুখ খান: রূপালি পর্দায় তাঁর আইকনিক ফ্যাশন স্টাইল নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের পাশে আরব জোট দাখিল: আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ফরিদপুরে নিখোঁজ শিশুকে উদ্ধারে পিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির ঈশ্বরদীতে চিরকুটসহ যুবকের অস্বাভাবিক মৃত্যু: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ