দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ১৩৫ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ জনের দেহে সরাসরি হাম শনাক্ত হয়েছে, আর বাকি ১ হাজার ১১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১০৩ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে আরও ১০৪ শিশুর।

সারাদেশে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর মোট সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের। সরকারি হিসাবমতে, মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

শিরোনাম :
চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু বিআরটি প্রকল্প বাতিল: ১৪ বছরের ব্যর্থতার দায় কার? বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি দুই পা হারিয়েও অলৌকিক উপায়ে বাঁচলেন ইউক্রেনীয় সেনা সৌদি হামলায় নিহত শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি বগুড়ায় ভারতের মুসলিমদের অধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু বিআরটি প্রকল্প বাতিল: ১৪ বছরের ব্যর্থতার দায় কার? বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি দুই পা হারিয়েও অলৌকিক উপায়ে বাঁচলেন ইউক্রেনীয় সেনা সৌদি হামলায় নিহত শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি বগুড়ায় ভারতের মুসলিমদের অধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত