বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের

আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম লড়াই। এই ম্যাচটি সরাসরি মাঠে বসে বিনামূল্যে দেখার বিশেষ সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সব গ্যালারির জন্য এই উন্মুক্ত সুযোগ থাকছে না।

স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে দর্শকরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডসহ অন্যান্য ভিআইপি এবং হসপিটালিটি বক্সের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। মূল সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চলমান ওই ম্যাচের শেষ দিনের খেলায় এখন ব্যাট করছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে বিসিবি একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ দল।

শিরোনাম :
বিআরটি প্রকল্প বাতিল: ১৪ বছরের ব্যর্থতার দায় কার? বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি দুই পা হারিয়েও অলৌকিক উপায়ে বাঁচলেন ইউক্রেনীয় সেনা সৌদি হামলায় নিহত শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি বগুড়ায় ভারতের মুসলিমদের অধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত দেশের বাজারে কমল স্বর্ণের দাম গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২ গাজা যুদ্ধফেরত দুই ইসরাইলি সেনার অস্বাভাবিক মৃত্যু বিআরটি প্রকল্প বাতিল: ১৪ বছরের ব্যর্থতার দায় কার? বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি দুই পা হারিয়েও অলৌকিক উপায়ে বাঁচলেন ইউক্রেনীয় সেনা সৌদি হামলায় নিহত শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি বগুড়ায় ভারতের মুসলিমদের অধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত দেশের বাজারে কমল স্বর্ণের দাম গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২ গাজা যুদ্ধফেরত দুই ইসরাইলি সেনার অস্বাভাবিক মৃত্যু