সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা

সুস্থ থাকার হরেক পরামর্শ ঘুরে বেড়াচ্ছে অনলাইন জুড়ে। সামাজিক যোগাযোগে স্ক্রল করলেই কোন না কোন পরামর্শ তো চোখে পড়বেই। কেউ বলেন, বেশি প্রোটিন খেতে হবে, কেউ বলেন, নির্দিষ্ট সময় না খেয়ে থাকলে ওজন কমবে। এত এত পরামর্শের ভিড়ে কোনটি যে সত্যিই কাজে লাগে, তা বোঝা কঠিন। অথচ সুস্থ থাকার জন্য সব সময় জটিল নিয়ম মেনে চলার প্রয়োজন নেই।

স্বাস্থ্যবিষয়ক তথ্য যত সহজ হবে, তা মেনে চলার সম্ভাবনাও তত বাড়বে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত ৪০টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, সহজ ভাষায় এবং অল্প কয়েকটি মূল বিষয় সামনে রেখে দেওয়া পরামর্শ মানুষের আচরণ পরিবর্তনে সহায়ক হতে পারে। অর্থাৎ সুস্থ থাকার জন্য অনেক নিয়ম একসঙ্গে অনুসরণ করার চেয়ে প্রয়োজনীয় কয়েকটি অভ্যাসে মনোযোগ দেওয়াই কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে ব্যক্তিভেদে পরামর্শে রকমফের ঘটতে পারে। মানুষের শারীরিক অবস্থা, পরিবেশ, সামাজিক পরিস্থিতি ও সুযোগ-সুবিধার ওপর সুস্থ থাকার উপায় নির্ভর করে। তবে গবেষণায় কয়েকটি সাধারণ অভ্যাসের উপকারিতা পাওয়া গেছে।

সবুজে সময় কাটানো
দেখা গেছে সবুজ গাছপালা, খোলা জায়গা কিংবা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো মানসিক প্রশান্তি আনে। প্রকৃতির সংস্পর্শের সঙ্গে মানসিক চাপ কমা, মেজাজ ভালো থাকা ও মানসিক সুস্থতার সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকেরা। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, অল্প সময়ের জন্য হলেও নিয়মিত প্রকৃতির সংস্পর্শে আসা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ব্যস্ততার মধ্যে প্রতিদিন কিছুক্ষণ পার্কে হাঁটা কিংবা গাছপালার পাশে সময় কাটানো উপকারী হতে পারে।

নিয়মিত ঘুম, প্রকৃতির সান্নিধ্য এবং শরীরের উপযোগী খাদ্যাভ্যাস- এই তিনে মিলতে পারে সুস্থতা

নিয়মিত ঘুম
ঘুমের সময় শরীর আর মস্তিষ্ক কিন্তু ঘুমিয়ে থাকে না। এ সময় স্মৃতি, বিপাকক্রিয়া ও আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ চলতে থাকে। গবেষণায় নিয়মিত ঘুমের সময়সূচির সঙ্গে ভালো স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। তাই ঘুমের মান বাড়ানোর নানা কৌশল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রতিদিন কাছাকাছি সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

পেটের স্বাস্থ্য
কথায় আছে পেট ভালো তো সব ভালো। হজমে গন্ডগোল নিয়ে দিন শুরু করলে দিনটাই মাটি হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, পুদিনা ও আদার মতো কিছু ভেষজ উপাদান হজমে উপকার করে। তবে সবার ক্ষেত্রে একই ফল মিলবে সে নিশ্চয়তা নেই।

সুস্থতার জন্য বাড়তি জটিলতা নয়
সুস্থ থাকার জন্য অতিরিক্ত কিছু করার দরকার নেই। নিয়মিত ঘুম, প্রকৃতির সান্নিধ্য এবং শরীরের উপযোগী খাদ্যাভ্যাস- এই তিনে মিলতে পারে সুস্থতা। তাই ছোট ছোট অভ্যাস নিয়মিত চর্চা করাই গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত তথ্য ও পরামর্শের ভিড়ে মূল বিষয়টি আসলে হারিয়ে যায়। অথচ নিজের প্রয়োজন বুঝে সহজ কিছু অভ্যাস গড়ে তোলাই হতে পারে সুস্থ জীবনের শুরু।

সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস

শিরোনাম :
সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা সাগর-রুনি মামলা: টাস্কফোর্সের প্রতিবেদনে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা