হলফনামায় ১৪ অসংগতি: মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্তের আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন এবং আর্থিক তথ্যে ১৪ ধরনের গুরুতর অসংগতি ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত চেয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করেছেন সিরাজুল ইসলাম নামে এক ভোটার। মঙ্গলবার তিনি নির্বাচন কমিশনে এ সংক্রান্ত নথিপত্র জমা দেন। আবেদনে ব্যাংক হিসাব, বার্ষিক আয়, নগদ অর্থ, স্থাবর সম্পত্তি এবং নির্বাচনী ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন ও অসামঞ্জস্যপূর্ণ উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছে।

আবেদনকারীর তথ্যমতে, আমির হামজা তার নির্বাচনী হলফনামা এবং আয়কর রিটার্নে যেসব তথ্য দিয়েছেন, তার সাথে প্রকৃত আর্থিক নথির মিল নেই। বিশেষ করে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংক হিসেবে কোনো স্থিতি না থাকার কথা আয়কর রিটার্নে উল্লেখ করা হলেও, প্রকৃতপক্ষে ওই সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুষ্টিয়া শাখায় (হিসাব নম্বর: ২০৫০১৩৩০২০২৬২৭৪১৭) প্রায় ৬৮ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা জমা ছিল। পাশাপাশি, নির্বাচনী হলফনামায় এই ব্যাংক হিসাবের তথ্য বা নম্বর উল্লেখ না করায় ইচ্ছাকৃত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

আয়ের উৎস সম্পর্কেও আবেদনে প্রশ্ন তোলা হয়েছে। মুফতি আমির হামজার নিজের বক্তব্য অনুযায়ী, তিনি প্রতি জুমার নামাজে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা সম্মানী পান। এছাড়াও বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে প্রতিটি সেশনে তিন থেকে পাঁচ লাখ টাকা সম্মানী পাওয়ার অভিযোগ রয়েছে। অথচ আয়কর রিটার্নে বার্ষিক আয় মাত্র ৮ লাখ ৬১ হাজার টাকা দেখানো হয়েছে, যার পুরোটাই হামজা এন্টারপ্রাইজের ব্যবসা থেকে প্রাপ্ত বলে দাবি করা হয়েছে। ব্যাংক লেনদেন যাচাই করলে প্রকৃত আয়ের চিত্র বেরিয়ে আসবে বলে আবেদনকারী মনে করেন।

নগদ অর্থের হিসাব এবং স্ত্রীর সম্পদের তথ্য নিয়েও রয়েছে বিস্তর ফারাক। নির্বাচনী হলফনামায় নগদ ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা দেখানো হলেও, আয়কর রিটার্নে ৩৮ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা উল্লেখ রয়েছে, যা ৩৬ লাখ টাকার ব্যবধান তৈরি করেছে। স্ত্রীর সম্পদের ক্ষেত্রে, হলফনামায় ১২ কাঠা বা ১৯ দশমিক ৮ শতাংশ কৃষিজমির কথা বলা হলেও, স্ত্রীর আয়কর রিটার্নে ১২০ শতাংশ কৃষিজমি এবং এর মূল্য ১৭ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জমির পরিমাণে প্রায় ১০০ শতাংশ এবং মূল্যে ১৫ লাখ টাকার অসংগতি রয়েছে। দুই নথির হিসাবে পার্থক্য দাঁড়িয়েছে ৩৬ লাখ টাকা।

এছাড়া, ২০২৫ সালের ২১ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দলিল নম্বর ৬৪৯৮/২০২৫-এর মাধ্যমে কেনা ১৭ দশমিক ১১ শতাংশ জমির তথ্যও হলফনামায় নেই।

একই সঙ্গে কুষ্টিয়ার রাহিনী মৌজায় ২০১৪ সালের দলিল নম্বর ২৭৭৬ মূলে থাকা ৫ দশমিক ৪১ শতাংশ আবাসিক প্লটের তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

এমনকি বাড়িভাড়ার আয়ের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর যৌথ মালিকানা সত্ত্বেও আয়কর রিটার্নে কোনো ভাড়া আয় দেখানো হয়নি, যদিও বিদ্যুৎ বিল ও হোল্ডিং ট্যাক্স আমির হামজার নামেই রয়েছে।

মোটরযানের তথ্য ও নির্বাচনী ব্যয়ের সীমার বিষয়েও গুরুতর অভিযোগ রয়েছে। ‘ঢাকা মেট্রো-ঘ-১৯-১৭৫৭’ নম্বরের গাড়িটির মূল্য হলফনামায় ২৫ লাখ ২৫ হাজার টাকা দেখালেও আয়কর রিটার্নে তা গোপন করা হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের ২০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী ব্যয় ৩৪ লাখ টাকা এবং পরবর্তী সময়ে ব্যাংক থেকে নগদ ৩৮ লাখ টাকা উত্তোলনের তথ্য উল্লেখ করে মোট ৭১ লাখ টাকা ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। আবেদনকারীর দাবি, এই ব্যয়সীমা নির্ধারিত নির্বাচনী ব্যয়ের চেয়েও বেশি। জমিটির মূল্য ছয় লাখ টাকা, যার মধ্যে স্ত্রীর অংশের মূল্য ৪ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এর বাইরে ১০ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনার জন্য ব্যবহৃত ব্যাংক হিসাব থেকে আরো ৩৮ লাখ টাকা নগদ উত্তোলন করা হয়েছে বলে আবেদনে উল্লেখ রয়েছে। সব মিলিয়ে নির্বাচনী ব্যয়ের পরিমাণ ৭২ লাখ টাকা দাঁড়ায় বলে দাবি করেছেন আবেদনকারী।

শিরোনাম :
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, প্রয়োজন ঐক্য ও সর্বজনীন অংশগ্রহণ আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ ও অপরাধ বললেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে মেয়র নির্বাচন আজ, মুখোমুখি কারেন বাস ও নিথিয়া রামান হলফনামায় ১৪ অসংগতি: মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্তের আবেদন দেশের চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তার রদবদল অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের প্রত্যেককে লাখ টাকার পুরস্কার ক্রীড়া প্রতিমন্ত্রীর তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল, মনে করছেন ভারতীয় কোচ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি আইআরজিসির আইনি সীমায় পুলিশ বলপ্রয়োগ করতে পারে: জাহেদ উর রহমান সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, প্রয়োজন ঐক্য ও সর্বজনীন অংশগ্রহণ আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ ও অপরাধ বললেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে মেয়র নির্বাচন আজ, মুখোমুখি কারেন বাস ও নিথিয়া রামান হলফনামায় ১৪ অসংগতি: মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্তের আবেদন দেশের চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তার রদবদল অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের প্রত্যেককে লাখ টাকার পুরস্কার ক্রীড়া প্রতিমন্ত্রীর তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল, মনে করছেন ভারতীয় কোচ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি আইআরজিসির আইনি সীমায় পুলিশ বলপ্রয়োগ করতে পারে: জাহেদ উর রহমান