রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে সোমবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

