ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগে ১ম হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্ষ্টার্সের ছাত্রী আত্মা খান। ২য় হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং তৃতীয় হয়েছে হুগলীর পৌলমী মুখার্জী। পপুলার ক্যাটাগরিতে ১ম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মার্ষ্টার্সের ছাত্রী ছাত্রী নাজনীন আজাদ।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান, অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি, কবি বরুণ চক্রবর্তী ও অধ্যাপক উজ্জ্বল বন্দোপাধ্যায়। লন্ডন থেকে অনলাইনে উদ্বোধনী বক্তব্য দেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন আবাসিক সম্পাদক সাহানারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক ওমর আলী।

প্রতিযোগিতায় সর্ব সাধারণ বিভাগে পুরস্কার পেয়েছেন তৃষ্ণা রাণী রায়, কলকাতার শালিনী লোধ, মুন্সীগঞ্জের এস এম মনির ও আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ। বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্রী টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার বরিশালের আল আমিন হোসেন, রংপুরের মারিয়া আক্তার ও সুনামগঞ্জের মহাশ্বেতা রাই। ছোটদের বিভাগে পুরস্কার পেয়েছেন ভারতের মালদা জেলার কৌশিকী সিংহ, ঢাকার ভিকারুন নিসা নুন স্কুলের রাদিয়া ইসলাম হৃদি, বিএএফ শাহীন কলেজের চাঁদনী রায়, ফরিদপুর গার্লস হাইস্কুলের আদ্রিতা কুন্ডু, খুলনার অনির্বাণ বিশ্বাস, কলকাতার অনামিভা রায়, জামালপুরের এ এম প্রচ্ছদ ও মুর্শিদাবাদের আলিয়ান জাহিদীন।

নতুন প্রজন্মের কন্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে অনলাইনে বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, আমেরিকা, সৌদিআরবসহ বিভিন্ন দেশের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে বাংলা গানের কিংবদন্তী গীতিকার, সুরকার ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিচারক মন্ডলীর সদস্যরা। পরে বৃটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তী স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শিরোনাম :
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব ফরিদপুরে দলবদ্ধ অপরাধে আটজনের আমৃত্যু কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে সংশয় হাইকমিশনের হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব ফরিদপুরে দলবদ্ধ অপরাধে আটজনের আমৃত্যু কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে সংশয় হাইকমিশনের হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব