ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। তাকে ভারতের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তাদেরকে (ভারত) হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে।
এ সময় পলাতক আসামিদের পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স নেই। তিনি সংশ্লিষ্ট প্রত্যর্পণ চুক্তিটি ভালোভাবে পড়ে দেখার পরামর্শ দেন। আইনগতভাবে কোনো পলাতক আসামিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা—এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক।

