তাজা ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, কতটা নিরাপদ?

প্রকৃতির বৈচিত্র্যময় ফুল কার না ভালো লাগে! তবে ইদানীং ফুলের দোকানগুলোতে তাজা ফুলের ওপর কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। সচরাচর যেসব রঙের ফুল প্রকৃতিতে পাওয়া যায় না, সেগুলোকে বর্ণিল করে ক্রেতাদের আকৃষ্ট করতেই এই কৌশল ব্যবহার করা হচ্ছে। ফুলে বৈচিত্র্য আনতে: অনেক সময় বিশেষ কোনো আয়োজন বা তোড়ার জন্য নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হয়, যা প্রাকৃতিক উপায়ে সব মৌসুমে পর্যাপ্ত পাওয়া যায় না। এমনকি এসব ফুলের আয়ু বাড়াতে ফরমালিনও ব্যবহার হয়। আমাদের সহজাত প্রবৃত্তি হলো, ফুল পেলেই ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কাছে ধরি। কেননা ফুলের পাপড়ির ভাঁজে অনাকাঙ্ক্ষিত পোকামাকড়ের উপস্থিতি থাকতে পারে। অপরাজিতা ফুলের চায়ে মিলবে এই ৬ উপকার।

ফুলে কৃত্রিম রং ব্যবহারের কারণ

  • সৌন্দর্য বৃদ্ধি ও আকর্ষণ: ক্রেতাদের নজর কাড়তে কৃত্রিম হালকা বা উজ্জ্বল রঙের স্প্রে ব্যবহার করা হয়। এতে সাদা বা হালকা রঙের ফুল দ্রুত বর্ণিল ও চকচকে হয়ে ওঠে।
  • ফুলে বৈচিত্র্য আনা: বিশেষ কোনো অনুষ্ঠান বা তোড়ার জন্য নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হলে, যা প্রাকৃতিক উপায়ে সব সময় পাওয়া যায় না, তখন রং স্প্রে করে চাহিদা পূরণ করা হয়।
  • বাসি ফুল সতেজ দেখানো: পাপড়ি নেতিয়ে পড়া বা পুরোনো ফুলকে নতুন দেখাতে বিক্রেতারা রঙের আস্তরণ ব্যবহার করেন, যাতে সহজেই সেসব ফুল বিক্রি করা সম্ভব হয়।

রাজধানীর আগারগাঁওয়ের ‘ইত্যাদি পুষ্প কেন্দ্র’-এর বিক্রেতা মো. নাঈম জানান, পদ্মফুলের ক্ষেত্রে এই চর্চা সবচেয়ে বেশি। সাধারণত পদ্মফুলের পাপড়ি দ্রুত নেতিয়ে পড়ে, তাই স্প্রে করলে সেগুলো দীর্ঘ সময় টানটান থাকে। এছাড়া সাদা গোলাপ, চন্দ্রমল্লিকা ও লিলিয়াম ফুলেও এমন আস্তরণ দেওয়া হয়। পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়।

ম্যাগনিফিশেন্ট টাচ ইভেন্ট অ্যান্ড ফ্লাওয়ার শপের স্বত্বাধিকারী মো. শরিফ ইসলাম জানান, চীন থেকে আমদানি করা ‘চায়না মাম’ ও বিশেষ কিছু গোলাপের প্রজাতিতে আগে থেকেই কৃত্রিম রং ও ফরমালিন থাকে।

নিজের দোকানে থাকা রং করা লিলিয়াম দেখিয়ে তিনি বলেন, প্রাকৃতিকভাবেই লিলিয়াম বিভিন্ন রঙের হয়, কিন্তু এরপরও বাড়তি উজ্জ্বলতার জন্য কৃত্রিম রং ব্যবহার করা হয়। লিলিয়াম ফুল এমনিতেই বিভিন্ন রঙের হয়, তবু কৃত্রিম রং দিয়ে রঙের মাত্রাটা আরও বাড়িয়ে নেওয়া হয়েছে।

তার দোকানে চীন থেকে আমদানি করা ফরমালিনযুক্ত কালো গোলাপ প্রতিটি ৮০০ টাকা এবং চারটি কালোর গোলাপের তোড়া সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একেকটি কালো গোলাপের দাম এখানে ৮০০ টাকা করে।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী মো. শামসুল হকের মতে, কৃত্রিম কেমিক্যাল বা রং স্প্রে করা ফুল দেখতে আকর্ষণীয় মনে হলেও এর স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি রয়েছে।

স্প্রেতে থাকা সিনথেটিক রং, দ্রাবক ও প্রোপেল্যান্ট কেমিক্যাল ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এছাড়া রঙের গন্ধ শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে মাথাব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।

সতর্ক থাকার উপায়সমূহ

  1. কৃত্রিম রং করা ফুলের পাপড়িতে রঙের অসমান স্তর, স্প্রে করার ফোঁটা বা রাসায়নিক গন্ধ পাওয়া যায়। কেনার সময় ফুলের গঠন ও গন্ধ ভালো করে পরীক্ষা করুন।
  2. উপহার হিসেবে পাওয়া রং করা ফুল নাকের কাছে না নেওয়াই শ্রেয়। ফুল স্পর্শ করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলতে হবে।
  3. ফুল দেখলেই ঘ্রাণ নেওয়ার সহজাত প্রবৃত্তির বিষয়ে সতর্ক থাকা জরুরি। শুধু রং করা ফুল নয়, স্বাভাবিক ফুলের ক্ষেত্রেও পাপড়ির ভাঁজে থাকা পোকামাকড় বা ময়লার কারণে ঘ্রাণ নেওয়া থেকে বিরত থাকা উচিত।
শিরোনাম :
দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা শেরপুরে গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ, আহত ২ দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: চিফ প্রসিকিউটর তাজা ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, কতটা নিরাপদ? বকেয়া বিল পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাস পদ্মা সেতু এলাকায় গভীর রাতে তাণ্ডব, শতাধিক ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা শেরপুরে গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ, আহত ২ দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: চিফ প্রসিকিউটর তাজা ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, কতটা নিরাপদ? বকেয়া বিল পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাস পদ্মা সেতু এলাকায় গভীর রাতে তাণ্ডব, শতাধিক ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ