জনাব, সালাম ও শুভেচ্ছা নিন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে ‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, অসন্তোষ এবং পোশাকশিল্প ঘিরে ষড়যন্ত্র ও সংকট মোকাবিলায় করণীয়’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়( লিফট -৪, সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪৫ বিজয়নগর) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু।
দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের কারণ, শিল্প খাতের বিদ্যমান সংকট এবং এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর করণীয় বিষয়ে দলের অবস্থান ও প্রস্তাবনা তুলে ধরা হবে।
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আপনাদের গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক, প্রতিবেদক ও ক্যামেরা পারসনদের যথাসময়ে উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
অনুরোধে,
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
মোবাইল: ০১৭১৬৪৩৭২৪১

