৯০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন

ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর (এমএসএমই) ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি উদ্যোক্তাকে সাইবার হাইজিন বিষয়ে সরাসরি প্রশিক্ষণের আওতায় আনা হয়। সার্চ ইঞ্জিন গুগলের জনহিতৈষী শাখা ‘গুগল ডট ওআরজি’-র আর্থিক সহায়তায় পরিচালিত ‘এপ্যাক সাইবার সিকিউরিটি ফান্ড’ প্রকল্পের অধীন এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রকল্পের সমাপনী উপলক্ষে ঢাকায় আয়োজিত ‘সাইবাররেডি: সেলিব্রেটিং দ্য জার্নি অব সাইবার-সেফ এমএসএমই’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। আয়োজকদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান যুগে ছোট ও মাঝারি ব্যবসাগুলো দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে ফিশিং, সাইবার হামলা ও অনলাইন লেনদেনে জালিয়াতির ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের সাইবার অপরাধ ক্ষুদ্র প্রতিষ্ঠানের আয় কমানোর পাশাপাশি গ্রাহকের আস্থা নষ্ট করে এবং ব্যবসা পুরোপুরি বন্ধের কারণ হতে পারে। তাই সাইবার নিরাপত্তাকে শুধু কারিগরি বিষয় হিসেবে না দেখে অর্থনৈতিক টেকসইতার অংশ গণ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাইবার হামলা, ফিশিং ও প্রতারণামূলক লেনদেনের কারণে ছোট ব্যবসায়ের আয় কমতে পারে, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এমনকি ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।

অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, বাস্তব জীবনে সুরক্ষার মতো অনলাইন জগতেও প্রতারণা ও শোষণ থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া জরুরি। অন্যদিকে এশিয়া ফাউন্ডেশনের ডিজিটাল ইকোনমি প্রোগ্রামের জ্যেষ্ঠ পরিচালক অ্যান্থিয়া মুলাকালা উল্লেখ করেন, সাইবার হাইজিন চর্চা মূলত মানুষের জীবিকার সুরক্ষার পাশাপাশি নতুন সম্ভাবনার পথ খোলে এবং সার্বিক ডিজিটাল কাঠামোর ওপর আস্থা বাড়ায়। ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক ও সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয় অভ্যাসকেই সাইবার হাইজিন বলা হয়। এ ছাড়া প্রতারকেরা নিয়মিত কৌশল বদলানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা চর্চা অব্যাহত রাখতে হবে।

মাঠপর্যায়ে এ কর্মসূচির সফলতা প্রসঙ্গে সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ পরিচালক মো. নোমানুজ্জামান ও এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ইজলাল হোসেন জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মীদের সরাসরি প্রশিক্ষক হিসেবে ব্যবহার করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে এসব কর্মীর পূর্ব পরিচিতি ও বিশ্বাসের সম্পর্ক থাকায় সাইবার নিরাপত্তার জ্ঞান দ্রুত এবং সহজে ছড়ানো সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের ‘বাংলাদেশে এমএসএমইর জন্য সাইবার-সহনশীল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা’ শীর্ষক প্যানেল আলোচনায় ইনস্পিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির তাহমিদ চৌধুরী বলেন, সাইবার অপরাধের হাত থেকে এখন প্রত্যন্ত অঞ্চলের ছোট ব্যবসাও নিরাপদ নয়। এ সংকট কাটাতে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা প্রয়োজন। সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক জানান, পর্যাপ্ত নিরাপত্তাজ্ঞান না থাকা সত্ত্বেও অনেকে ডিজিটাল সেবা ব্যবহার করছেন, আর অপরাধীরাও প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. খাইরুল আনাম এবং এশিয়া ফাউন্ডেশনের ডিজিটাল স্কিলসবিষয়ক পরিচালক নাদিয়া সুব্রামানিয়াম বক্তব্য দেন। বাংলাদেশে প্রকল্পটির অভিজ্ঞতা তুলে ধরেন। এ ঝুঁকি মোকাবিলায় সচেতনতা, কার্যকর সুরক্ষাব্যবস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা জরুরি।

শিরোনাম :
২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা