সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া চক্রটি বর্তমানে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশের পোশাক শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের প্ররোচনায় শ্রমিকদের ন্যায়সংগত দাবির আড়ালে কলকারখানায় ভাঙচুর, গাড়ি পোড়ানো ও শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তাই কোনো শ্রমজীবী মানুষ কিংবা শ্রমিক ভাইবোনেরা কখনো শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না, বিভিন্ন কলকারখানায় গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করতে পারেন না।

তারেক রহমান স্পষ্ট করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই গার্মেন্টস শিল্প সরকার কোনো অবস্থাতেই ধ্বংস হতে দেবে না। এই খাতে কর্মরত লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবির বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং তা পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তাদের কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। এই শিল্পে লাখ লাখ ভাইবোন ও মায়েরা কাজ করছেন, এই শিল্পে তাদের কর্মস্থান হয়েছে। তারেক রহমান বলেন, শ্রমিক ভাইবোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া রয়েছে, তা সরকার জানে।

সরকারের বিগত মেয়াদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরে দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে। এখন যারা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, তারা সীমান্তের ওপার থেকে দেশের পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করছে। এ ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ওদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা সোমনাথ দে এবং কপিল কৃষ্ণ মণ্ডলসহ দলীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শিরোনাম :
২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা