জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্ন করতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও তার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এলাকাটিতে যেকোনো ধরনের বিস্ফোরক, ক্ষতিকারক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। আগামী ৯ নভেম্বর শুরু হতে যাওয়া সংসদের এই অধিবেশন চলাকালে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা এই নির্দেশের অন্তর্ভুক্ত। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের। 16, 27.

এছাড়াও রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত সীমানায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিও নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধের আওতায় থাকবে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিরোনাম :
২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা