জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন

জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসচাপায় আশিক (১৭) নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। নিহত কিশোর জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলিগামী ‘জে আর প্লাস’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশিক নিহত হন এবং তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

শিরোনাম :
২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা