৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প। 1. ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ’ (১ম পর্ব) প্রকল্প। 2. ‘ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প। 3.

অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রকল্প অনুমোদিত হয়েছে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)’। 5, 03. শিক্ষা মন্ত্রণালয়ের ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্প।

  1. ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প।
  2. ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ’ (১ম পর্ব) প্রকল্প।
  3. ‘ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প।
  4. ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন (SIDP)’ প্রকল্প।
  5. ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)’।

এছাড়া সভায় অন্যান্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি, শিক্ষা মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি প্রকল্প— ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়’ এবং ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন’ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত)’ অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতোপূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত পাঁচটি প্রকল্প সম্পর্কেও একনেক সভায় অবহিত করা হয়েছে

  1. দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসা সেবার আধুনিকীকরণ।
  2. দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ।
  3. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প (১ম সংশোধিত)।
  4. ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ (১ম সংশোধিত)।
  5. গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।
শিরোনাম :
গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, সেবার মান বাড়াতে তাগিদ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্তের মুখে শিক্ষক সংকট ও বৈষম্যের বড় চ্যালেঞ্জ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওসি আহত নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য দারিয়ালিজা শেভালিয়ের দেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম খালেদা ও জিয়াউর রহমানের সমাধিতে চীনের সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা ডেমোক্র্যাটদের ভালো কাজের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, সেবার মান বাড়াতে তাগিদ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্তের মুখে শিক্ষক সংকট ও বৈষম্যের বড় চ্যালেঞ্জ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওসি আহত নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য দারিয়ালিজা শেভালিয়ের দেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম খালেদা ও জিয়াউর রহমানের সমাধিতে চীনের সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা ডেমোক্র্যাটদের ভালো কাজের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প