তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশাকে (১৯) আবারও তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে চারদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরায় নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। তাদের মধ্যে একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একটি মোটরসাইকেল গ্যারেজে দেখা গেছে। এছাড়া তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে মোটরসাইকেলে ঘোরাঘুরির বিষয়টিও তদন্তে উঠে এসেছে। মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে তাহসিফের একাধিকবার কথোপকথনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

প্রাথমিক অনুসন্ধানে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনার রহস্য উন্মোচন, হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা আবেদনে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন তাহসিফ। রাতে দেরি হওয়ায় মায়ের ফোন পেয়ে তিনি দ্রুত ফেরার আশ্বাস দিয়েছিলেন। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ আসে যেখানে বলা হয়েছিল, ‘রওনা দিয়েছি, আসছি’। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এই ঘটনায় ৩০ অক্টোবর রাতে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরে এ মামলায় দীপকে গ্রেফতার দেখানো হয়।

শিরোনাম :
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্তের মুখে শিক্ষক সংকট ও বৈষম্যের বড় চ্যালেঞ্জ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওসি আহত নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য দারিয়ালিজা শেভালিয়ের দেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম খালেদা ও জিয়াউর রহমানের সমাধিতে চীনের সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা ডেমোক্র্যাটদের ভালো কাজের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের হারিয়ে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্তের মুখে শিক্ষক সংকট ও বৈষম্যের বড় চ্যালেঞ্জ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওসি আহত নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য দারিয়ালিজা শেভালিয়ের দেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম খালেদা ও জিয়াউর রহমানের সমাধিতে চীনের সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা ডেমোক্র্যাটদের ভালো কাজের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের হারিয়ে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা