পার্বত্য জনপদে ২৬ ইসিবির সড়ক উন্নয়ন ও মানবিক সেবা

পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২৬ ইসিবি)। প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে রাঙ্গামাটি ও বান্দরবানের দূরবর্তী এলাকাগুলোতে সড়ক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করেছে এই প্রকৌশল ব্যাটালিয়ন। দুর্গম অঞ্চলে সেনাবাহিনীর মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখা গেছে এক ক্যান্সার রোগীর চিকিৎসার ক্ষেত্রে। একইসাথে চিকিৎসার যাবতীয় খরচ বহন করে ২৬ ইসিবি। সামগ্রিকভাবে ২৬ ইসিবি শুধু একটি প্রকৌশল ব্যাটালিয়ন হিসেবেই নয় বরং পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনপদের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসায় আলো ছড়াতে এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনা।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে রাজস্থলী প্রকল্প ক্যাম্প চালুর মধ্য দিয়ে এই কাজের সূত্রপাত হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ১৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক (রাজস্থলী-দুমদুমিয়া-ফারুয়া-বিলাইছড়ি সাইচল-বড়থলি-থেগামুখ) নির্মাণ কাজ শুরু করা হয়। প্রকল্পের প্রথম ধাপে ইতিমধ্যে ৭৬ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপে বগাখালী থেকে করল্লাছড়ি পর্যন্ত ২৮ কিলোমিটার অংশ নির্মাণের কাজ চলছে। এছাড়া তৃতীয় পর্যায়ে করল্লাছড়ি থেকে থেগামুখ পর্যন্ত ২৬ কিলোমিটার এবং উদয়াবাদ থেকে থলিপাড়া পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক নির্মাণ দ্রুত শুরু হতে যাচ্ছে। বর্তমানে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন।

সীমান্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা চালু হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছানো সহজ হয়েছে। এর ফলে পাহাড়ি ও বনাঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের প্রভাব কমে এসেছে এবং রাষ্ট্রীয় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার হয়েছে। এছাড়া সেতু, কালভার্ট, জলনিষ্কাশন ব্যবস্থা ও রিটেইনিং ওয়াল নির্মাণের ফলে সাধারণ মানুষের নিত্যদিনের পথচলা আগের চেয়ে অনেক সুগম হয়েছে। ফলে সশস্ত্র অপরাধী চক্রের দীর্ঘদিনের আধিপত্য দূর করে ওইসব অঞ্চলে সরকারের পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে। সীমান্ত সড়কগুলোর সঙ্গে প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট, আধুনিক ড্রেনেজ সিস্টেম এবং রিটেইনিং ওয়াল তৈরি করায় স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ও জীবনযাত্রার মান বহুগুণ সহজ হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনমানের উন্নয়ন সড়ক নির্মাণের ফলে বদলে গেছে স্থানীয় জুমচাষী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবন।

উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধায় পাহাড়ি এলাকার কৃষিভিত্তিক অর্থনীতিতে পরিবর্তন এসেছে। থুমপাড়ার স্থানীয় কার্বারী জানান, পূর্বে রাজস্থলী, চন্দ্রঘোনা বা চট্টগ্রামে যাতায়াত বেশ কষ্টসাধ্য ছিল। সড়ক নির্মিত হওয়ায় এখন তারা কলা, হলুদ ও আদা সহ নানা কৃষিপণ্য চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সহজে পৌঁছে দিতে পারছেন, যা স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জুমচাষীদের আয় বৃদ্ধিতে সাহায্য করছে। এখন সড়ক হওয়ার ফলে আমাদের উৎপাদিত কলা, হলুদ, আদা ও অন্যান্য কৃষিপণ্য খুব সহজেই ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারছি।

যোগাযোগের পাশাপাশি জনকল্যাণে নানা সামাজিক পদক্ষেপ নিয়েছে ২৬ ইসিবি। ব্যাটালিয়নটি এলাকায় ৩টি যাত্রী ছাউনি ও ৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি খাওয়ার পানির সংকট মেটাতে ৯টি নিরাপদ পানির উৎস স্থাপন করেছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রোপণ করা হয়েছে ৭০ হাজার ৬৮০টি ফলজ ও বনজ চারা। এর অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সাইচল ক্যাম্প সংলগ্ন গাছবাগান পাড়ার একটি বৌদ্ধ বিহার সংস্কারের জন্য আট বান টিন প্রদান করেন ২৬ ইসিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আল মাসুদ। অনুষ্ঠানে সাইচল ক্যাম্পের কমান্ডার ও ব্যাটালিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সাইচল ক্যাম্পের কমান্ডারসহ ২৬ ইসিবির সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার প্রসারে থুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি দুজন শিক্ষকের বেতন-ভাতার দায় নিয়েছে ২৬ ইসিবি। জুরাছড়ি উপজেলার বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সোলার প্যানেল, ৪টি ফ্যান ও খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে, একইসঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ও জার্সি দেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষার্থীরা সেনাবাহিনীর এই উন্নয়ন ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া থুমপাড়ার ক্যানসার আক্রান্ত অধিবাসী অমরধন চাকমাকে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসা প্রদান ও সমুদয় ব্যয় বহন করে সুস্থ করে তোলার মাধ্যমে মানবিকতার দৃষ্টান্তও তৈরি করেছে ব্যাটালিয়নটি। কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য থুমপাড়ায় একটি সুপরিসর খেলার মাঠও তৈরি করে দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, সুপেয় পানি এবং সোলার সিস্টেম ফ্যানের ব্যবস্থা করে দিয়ে যে সহযোগিতা করেছেন এজন্য আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব।’। থুমপাড়ার বাসিন্দা অমরধন চাকমা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিষয়টি ২৬ ইসিবির অধিনায়ককে জানানোর পর তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন এবং তার চিকিৎসা ঢাকার সিএমএইচ এ করানোর ব্যবস্থা করেন।

শিরোনাম :
পার্বত্য জনপদে ২৬ ইসিবির সড়ক উন্নয়ন ও মানবিক সেবা এই আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ডেসকোর যেসব গ্রাহকের মিটার রিচার্জ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, সেবার মান বাড়াতে তাগিদ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্তের মুখে শিক্ষক সংকট ও বৈষম্যের বড় চ্যালেঞ্জ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওসি আহত নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য দারিয়ালিজা শেভালিয়ের পার্বত্য জনপদে ২৬ ইসিবির সড়ক উন্নয়ন ও মানবিক সেবা এই আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ডেসকোর যেসব গ্রাহকের মিটার রিচার্জ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, সেবার মান বাড়াতে তাগিদ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন করলো একনেক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্তের মুখে শিক্ষক সংকট ও বৈষম্যের বড় চ্যালেঞ্জ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা তাহসিফ সাউরি মামলায় জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওসি আহত নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য দারিয়ালিজা শেভালিয়ের