পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বজ্রপাতের ঘটনায় ছয়জন কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বিলের একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন, এ সময় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই কিশোর ও তরুণ বয়সী।

