রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং এলাকার নিজস্ব বাসভবনে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাময়িক বরখাস্ত চলাকালে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত রাখা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারার ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিবি সদস্যরা সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। এই ঘটনার পর ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতা ও বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি। এ ঘটনার কারণে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং সার্বিকভাবে বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমতাবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

