হংকং সিক্সেসে ভারতকে হারিয়ে জয়ের ধারায় পাকিস্তান

দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে হারানোর স্বাদ পেল পাকিস্তান। হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অবশেষে দীর্ঘ ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এল দলটি। মং ককের মিশন রোড গ্রাউন্ডে গ্রুপ ‘সি’-এর ম্যাচে এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে।

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ওভারে পাকিস্তানের সামনে ৮৯ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ভারতের ব্যাটিংয়ের চেয়ে তাদের বোলিং ব্যর্থতাই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে ক্রুনাল পান্ডিয়ার করা এক ওভারে পাকিস্তানের ব্যাটাররা ৩১ রান তুলে নেন। এরপর টি নটরাজন নিজের ওভারে ২৮ রান খরচ করলে ভারতের বিপদ আরও বাড়ে। যদিও শশাঙ্ক সিং ও রাহুল তেওয়াতিয়া একটি করে উইকেট শিকার করেছিলেন, তা পাকিস্তানের জয় রুখতে যথেষ্ট ছিল না। ক্রুনালের পর বোলিংয়ে এসে টি নটরাজনও ছিলেন সমানভাবে খরুচে, তিনি নিজের ওভারে খরচ করেন ২৮ রান। তবে জবাব দিতে নেমে পাকিস্তানের ব্যাটারদের তাণ্ডবে খেসারত দিতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার খাজা নাফে ও অধিনায়ক আব্বাস আফ্রিদি শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। মাত্র ১৩ বলের মধ্যেই এই জুটি ৫৯ রান স্কোরবোর্ডে যোগ করে। খাজা নাফে মাত্র ১২ বলে ৪১ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন এবং অধিনায়ক আব্বাস ৮ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ফলে ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের সহজ জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

টুর্নামেন্টের শুরুটা পাকিস্তানের জন্য সুখকর ছিল না, যেখানে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ উইকেটে পরাজিত হয়েছিল। তবে ভারতের বিপক্ষে এই দুর্দান্ত জয়ে তারা টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে, এই হারে ভারতের জন্য নকআউট পর্বে ওঠা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতকে এখন কেবল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই হবে না, রান রেটের দিকেও বাড়তি নজর দিতে হবে।

শিরোনাম :
অজিদের উড়িয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার দিল্লি জামিয়া ক্যাম্পাসে পুলিশি বেষ্টনী, টানা ১৯ দিন ধরে শিক্ষার্থীদের অনশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুমিনুলের জায়গায় ফিরলেন অমিত হাসান বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত শর্ত ছাড়া মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, মিলবে বেতন নির্দেশ অমান্য করে অশ্লীল নাচ: পঞ্চগড়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য রাজবাড়ীতে মাদ্রাসার বাবুর্চির পর সহকারীরও মৃত্যু, আটক হামলাকারী ইরানের কেশম উপকূলের কাছে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা অজিদের উড়িয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার দিল্লি জামিয়া ক্যাম্পাসে পুলিশি বেষ্টনী, টানা ১৯ দিন ধরে শিক্ষার্থীদের অনশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুমিনুলের জায়গায় ফিরলেন অমিত হাসান বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত শর্ত ছাড়া মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, মিলবে বেতন নির্দেশ অমান্য করে অশ্লীল নাচ: পঞ্চগড়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য রাজবাড়ীতে মাদ্রাসার বাবুর্চির পর সহকারীরও মৃত্যু, আটক হামলাকারী ইরানের কেশম উপকূলের কাছে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা