সৌদির মক্কা-মদিনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল প্রতিরক্ষা বাহিনী

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। শনিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করার পর সেগুলোর বিভিন্ন অংশ মক্কা, জেদ্দা, তায়েফ ও রাবিগ অঞ্চলের বিভিন্ন স্থানে আছড়ে পড়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র তথ্যানুযায়ী, মক্কার ওয়াদি আল-মাগমাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার খাতিরে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

ঘটনার পরপরই বার্তা সংস্থা এএফপির মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

যদিও সৌদির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি পবিত্র নগরীগুলোর ওপর হামলার প্রচেষ্টা। এর আগেও হুতিদের বিরুদ্ধে এমন হামলার অভিযোগ উঠেছে। গত ১লা অক্টোবর সৌদি জোট জানায়, এর দুই দিন আগে মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুতিরা হামলা চালিয়েছে। ওই কেন্দ্রে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল। জোটে দাবি, জব্দ করা ড্রোনের ধ্বংসাবশেষ ও তদন্তের মাধ্যমে এই হামলার সঙ্গে হুতিদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তবে হুতিরা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

পবিত্র স্থানগুলোর কাছাকাছি এলাকায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবারই প্রথম নয়। গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরব জানিয়েছিল, মক্কার দক্ষিণাঞ্চলে হুতিদের একটি ড্রোন আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। জোটের ভাষ্যমতে, ২০১৭ সালের পর থেকে মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি ছিল দ্বিতীয় প্রচেষ্টা। একই দিনে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী মক্কা, ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছিল। সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে এমন পাল্টাপাল্টি অভিযোগ ও হামলার ঘটনার ইতিহাস দীর্ঘ। তবে হুতিরা বরাবরই তাদের বিরুদ্ধে আনীত পবিত্র স্থানে হামলার অভিযোগগুলো অস্বীকার করে আসছে।

শিরোনাম :
টঙ্গীর মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক মেহেরপুরে ১০ কোটির পানি শোধনাগার চার বছরেও অচল সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত রংপুরে অটোরিকশা চুরির চেষ্টায় গণপিটুনিতে নিহত দুই চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ টঙ্গীর মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক মেহেরপুরে ১০ কোটির পানি শোধনাগার চার বছরেও অচল সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত রংপুরে অটোরিকশা চুরির চেষ্টায় গণপিটুনিতে নিহত দুই চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২