ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুমিনুলের জায়গায় ফিরলেন অমিত হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের জন্যঘোষিত বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মাথায় আঘাত পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তাঁর পরিবর্তে বাংলাদেশ দলভুক্ত হয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করার পর ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল। পরে কনকাশন সাব হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন জাকের আলী। এবার দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন মুমিনুল। প্রথম টেস্টের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে বিসিবি।

চিকিৎসা ও কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় চোট পেলে যেকোনো ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে সাত দিনের বিশ্রামে থাকতে হয়। মূলত এই বিধিনিষেধের কারণেই মুমিনুলকে সিলেট টেস্টের বাইরে রাখা হয়েছে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাঁর স্থলাভিষিক্ত হওয়া অমিত হাসান। চলতি জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে ৫ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরিসহ ৩৬১ রান সংগ্রহ করেছেন তিনি। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে একজন ক্রিকেটারকে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়।

গত বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল অমিতের। তবে সেই ম্যাচের পর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে রাখা হয়নি। এনসিএলের চলমান রাউন্ডে মাঠের লড়াইয়ে থাকা এই ব্যাটার আবারও সুযোগ পেলেন জাতীয় দলে।

শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিঃ এসএসপি ছেলের এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গার ছাত্রদল সভাপতি পদ হারালেন বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ভিডিও ভাইরাল তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম জাতীয় লিগে মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট ও রাজশাহীতে স্থবিরতা ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে: সালাহউদ্দিন আম্মার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিঃ এসএসপি ছেলের এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গার ছাত্রদল সভাপতি পদ হারালেন বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ভিডিও ভাইরাল তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম জাতীয় লিগে মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট ও রাজশাহীতে স্থবিরতা ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে: সালাহউদ্দিন আম্মার