মাঠে ফাউলের শিকার হয়ে মৃত্যু ফুটবলার জেসুস দে মিগুয়েলের

ফুটবল মাঠে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল আলমাদা। স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা ও তেনেরিফের মধ্যকার ম্যাচে গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় তাঁর মৃত্যু নিশ্চিত করেছে ক্লাব সিডি তেনেরিফ। ফুটবল মাঠে আঘাত পেয়ে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শোকাতুর স্প্যানিশ ফুটবল। দুরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন মিগুয়েল।

ঘটনার সূত্রপাত গতকালের ম্যাচে। ২-২ গোলে সমতা থাকা অবস্থায় যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরার গোলরক্ষক জেসুস ওউনো বল দখলের চেষ্টায় মাঝমাঠে ছুটে আসেন। এসময় তাঁর হাঁটু গিয়ে লাগে মিগুয়েলের মাথা ও বুকে। ভয়াবহ এই সংঘর্ষের পর মিগুয়েল মাঠেই নিথর হয়ে পড়ে যান এবং রেফারি গোলরক্ষক ওউনোকে লাল কার্ড দেখান। ম্যাচটি এরপর স্থগিত করা হয়। দুই দল ২–২ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের।

মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তেনেরিফের নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে নেওয়া হয় তাঁকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথেই মিগুয়েলের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তবে প্যারামেডিকসরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। গতকাল তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু আজ সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নিজের প্রিয় ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিডি তেনেরিফ। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মিগুয়েলের মৃত্যুতে পুরো ক্লাব পরিবার শোকস্তব্ধ। এই কঠিন সময়ে তারা তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছে। পাশাপাশি মিগুয়েলের পরিবার এ পর্যন্ত পাওয়া সকল সহমর্মিতার বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে, এই চরম দুঃসময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সর্বোচ্চ সম্মান জানানোর জন্য বিনীত অনুরোধ করেছে।’। এই পরিণতির জন্য যারা চোখের জল ফেলছেন, সেই শোকস্তব্ধ পরিবার এবং তেনেরিফের সকল ভক্ত-সমর্থকদের পাশে আমরা শক্তভাবে দাঁড়িয়ে আছি। ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি।

শিরোনাম :
বাংলাদেশই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল, মনে করছেন ভারতীয় কোচ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি আইআরজিসির আইনি সীমায় পুলিশ বলপ্রয়োগ করতে পারে: জাহেদ উর রহমান মাঠে ফাউলের শিকার হয়ে মৃত্যু ফুটবলার জেসুস দে মিগুয়েলের দিল্লিতে ঐতিহাসিক মসজিদ কেন্দ্রিক উচ্ছেদে ৭১৭ পরিবার বাস্তুচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের বাংলাদেশই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল, মনে করছেন ভারতীয় কোচ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি আইআরজিসির আইনি সীমায় পুলিশ বলপ্রয়োগ করতে পারে: জাহেদ উর রহমান মাঠে ফাউলের শিকার হয়ে মৃত্যু ফুটবলার জেসুস দে মিগুয়েলের দিল্লিতে ঐতিহাসিক মসজিদ কেন্দ্রিক উচ্ছেদে ৭১৭ পরিবার বাস্তুচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের