মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ওয়ানডে ফরম্যাটের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। দলের এই সাফল্যে মূল ভূমিকা রাখেন আহসান আল মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়া রবিউল হাসান অনিকের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৪৫ রান। মালয়েশিয়ার বোলারদের মধ্যে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া রবিউল হাসান অনিক ৪৮ বলে ৪৫ রান করেন। টার্গেট তাড়া করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটসম্যানরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ের তোপে দিশেহারা হয়ে পড়ে মালয়েশিয়া।

মাত্র ৭.৫ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৭টি উইকেট শিকার করেন এই ডানহাতি বোলার। তার এই স্পেলে দুটি মেডেন ওভারও ছিল। দলের হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন ৮১ বলে ৫০ রানের কিছুটা প্রতিরোধ গড়লেও সতীর্থদের কাছ থেকে যথাযথ সহায়তা পাননি। মালয়েশিয়ার ব্যাটিং ধস ত্বরান্বিত করতে রুবায় ইসলাম রিজনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তিনি দখল করেন দুটি উইকেট। এই বড় জয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ, যদিও শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আহসান আল মুমিনের সেঞ্চুরি আর তাফিউল আলম তামিমের বোলিং নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

শিরোনাম :
মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এনভিডিয়া প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ৪০ বছর বয়সে প্রথম শিরোপার স্বাদ পেলেন ভোজিনহা ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, জানিয়েছে দিল্লি হাইকমিশন গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে ৫ বছরের মহাপরিকল্পনা ইউজিসির ভোলা হাসপাতালে আইসিইউর দাবিতে টানা ১৬ দিন রাজপথে ছেলে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এনভিডিয়া প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ৪০ বছর বয়সে প্রথম শিরোপার স্বাদ পেলেন ভোজিনহা ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, জানিয়েছে দিল্লি হাইকমিশন গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে ৫ বছরের মহাপরিকল্পনা ইউজিসির ভোলা হাসপাতালে আইসিইউর দাবিতে টানা ১৬ দিন রাজপথে ছেলে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব