৪০ বছর বয়সে প্রথম শিরোপার স্বাদ পেলেন ভোজিনহা

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার ক্লাব ফুটবলে সাফল্যের চূড়ায় পৌঁছালেন। ৪০ বছর বয়সে এসে নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম কোনো বড় ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কোলোর হয়ে এই লিগ শিরোপা জয় তার ক্যারিয়ারের এক স্মরণীয় অর্জন।

রোববার অনুষ্ঠিত ম্যাচে নুবলেনসেকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে কলো-কোলো। ম্যাচের শুরুর দিকে আর্তুরো ভিদালের গোলে দলটি এগিয়ে গেলেও ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফেরে নুবলেনসে। এরপর ম্যাচের শেষ মুহূর্তে মার্কোস বোলাদোসের গোল কলো-কোলোর জয় নিশ্চিত করে। এই জয়ে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করল দলটি, যা দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির চেয়ে ১০ পয়েন্ট বেশি।

শিরোপা জয়ের পথে ভোজিনহার অবদান ছিল অনস্বীকার্য। ম্যাচের যোগ করা সময়ের ৯৭ মিনিটে তিনি একটি অসাধারণ সেভ করে দলকে সমতায় ফেরার বিপদ থেকে বাঁচান। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা কলো-কোলোর এই গোলরক্ষক দীর্ঘ অভিজ্ঞতার ছাপ রেখেছেন মাঠে। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক যাত্রায় স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি প্রথম নজর কেড়েছিলেন। পরে আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ খেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক অভিষেকের অন্যতম নায়ক ছিলেন ভোজিনহা।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ভোজিনহা বলেন, আমার দীর্ঘ জীবন ও ক্যারিয়ারজুড়ে অর্জিত অভিজ্ঞতারই চূড়ান্ত পরিণতি এই জয়। এটি আমার পরিবার ও কেপ ভার্দের জন্য উৎসর্গ করছি। আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেসে ক্লাবের সঙ্গে থাকবেন কি না এমন প্রশ্নে আপাতত উদযাপনের আমেজেই থাকতে চান বলে জানান এই তারকা।

শিরোনাম :
৪০ বছর বয়সে প্রথম শিরোপার স্বাদ পেলেন ভোজিনহা ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, জানিয়েছে দিল্লি হাইকমিশন গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে ৫ বছরের মহাপরিকল্পনা ইউজিসির ভোলা হাসপাতালে আইসিইউর দাবিতে টানা ১৬ দিন রাজপথে ছেলে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব ফরিদপুরে দলবদ্ধ অপরাধে আটজনের আমৃত্যু কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় ৪০ বছর বয়সে প্রথম শিরোপার স্বাদ পেলেন ভোজিনহা ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, জানিয়েছে দিল্লি হাইকমিশন গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে ৫ বছরের মহাপরিকল্পনা ইউজিসির ভোলা হাসপাতালে আইসিইউর দাবিতে টানা ১৬ দিন রাজপথে ছেলে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব ফরিদপুরে দলবদ্ধ অপরাধে আটজনের আমৃত্যু কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাম্পের মাধ্যমে মোদির প্রচার চালাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয়