বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী

বিগত সরকারের সময়কালে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি ও গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, একটি বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে এই প্রতিবেদনটি খুব দ্রুতই প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে সঠিক কোনো কাজ করা সম্ভব নয়, এটি এক ধরনের আত্মপ্রতারণা।

পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের অন্যতম প্রধান সম্পদ হলো তথ্য। বর্তমানে বিবিএসের জনবল ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ফরেনসিক অডিট কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করার জন্য নয়, বরং অতীতের অনিয়মের গভীরে পৌঁছানোর জন্য করা হয়েছে। তথ্য যত উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল বেরিয়ে আসবে এবং তা সংশোধনের সুযোগ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।

শিরোনাম :
হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকায় ৯ শিল্প গ্রুপ: প্রতিকূল পরিস্থিতিতেও শীর্ষে এমজিআই যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: ওবামা নতুন পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার আবেদন বিকালে শুরু ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, থাকছে প্রশ্নোত্তর পর্ব দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মজুত প্রচুর থাকলেও খাদ্য বিতরণ কমালো সরকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকায় ৯ শিল্প গ্রুপ: প্রতিকূল পরিস্থিতিতেও শীর্ষে এমজিআই যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: ওবামা নতুন পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার আবেদন বিকালে শুরু ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, থাকছে প্রশ্নোত্তর পর্ব দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী