যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হচ্ছে সুদমুক্ত শরিয়াহ শিক্ষাঋণ

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সুদমুক্ত শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ চালুর প্রস্তুতি নিচ্ছেন দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে, বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থী ও আবেদনকারীদের এই নতুন অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে শুরু করেছে। সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সুবিধা চালু হতে পারে।

নতুন এই ঋণব্যবস্থার মূল ভিত্তি হলো ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক সহযোগিতা ও যৌথ আর্থিক সুরক্ষার নীতি। ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ লেনদেন নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত ঋণ নিতে ধর্মীয় দ্বিধায় ভুগতেন। নতুন কাঠামোতে শিক্ষার্থীদের ঋণের সুদের বদলে সমপরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে জমা দিতে হবে, যা সরকারি কোষাগারে না গিয়ে একটি ফান্ডে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে শরিয়াহভিত্তিক ঋণগ্রহীতা অন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহৃত হবে। এই ঋণব্যবস্থাকে শরিয়াহসম্মত হিসেবে সনদ দেবে একটি ইসলামি অর্থায়ন তদারকি বোর্ড।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিশোধের সময়সূচি ও ঋণের পরিমাণ প্রচলিত শিক্ষাঋণের মতোই রাখা হবে। এতে কেবল অর্থ প্রদানের ধরন ও তা ব্যবহারের নিয়মে পরিবর্তন আসছে। যুক্তরাজ্যের যেকোনো শিক্ষার্থী এতে আবেদনের সুযোগ পেলেও মূলত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় দিকটি বিবেচনায় নিয়ে এটি তৈরি। ইতোমধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে যে এই সরকারি উদ্যোগ ইসলামি নীতিমালার অনুসারী। লিডস বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালুর সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়া ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও সিটি সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন এই ঋণ হবে পুরোপুরি সুদমুক্ত। নিউক্যাসল এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ও এই উদ্যোগকে ধর্মীয় কারণে প্রচলিত ঋণ নিতে অনিচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ও শরিয়াহসম্মত বলে ব্যাখ্যা করেছে।

তবে এই প্রকল্প ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে বিতর্ক ছড়িয়ে পড়েছে। রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এ ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেছেন, শরিয়াহ ঋণ শুধু মুসলিমদের জন্য তৈরি হওয়ায় উচ্চশিক্ষায় দুই স্তরের বৈষম্যমূলক কাঠামো তৈরি হতে পারে, যা সমাজে বিভাজন বাড়াবে। এছাড়া ঋণের অর্থ সম্পূর্ণ আদায় না হলে করদাতাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে পারে বলেও তিনি প্রশ্ন তোলেন।

প্রকল্পটির নীতিগত প্রস্তুতি তৈরিতে সহায়তা করতে ‘ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’ নামের একটি সংস্থাকে সরকারি তহবিল থেকে ৩ লাখ ১৯৬৫ পাউন্ডের বেশি অর্থ দেওয়া হয়েছে। সরকার এই উদ্যোগকে বিশ্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালুকৃত প্রথম সারির শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ কর্মসূচি হিসেবে বিবেচনা করছে। উল্লেখ্য, যুক্তরাজ্যের শিক্ষাঋণের প্রায় অর্ধেক অর্থ শেষ পর্যন্ত অবলুপ্ত বা আদায়হীন থেকে যায়। সুদের অর্থ সাধারণ সরকারি ব্যাংকে না গিয়ে আলাদা ফান্ডে জমা হওয়ায় এই বিকল্প ঋণের খেলাপির ঝুঁকি শেষ পর্যন্ত করদাতাদের কাঁধেই পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি অর্থায়নবিষয়ক সংস্থা ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এই ঋণব্যবস্থা তৈরির জন্য সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ পেয়েছে। তবে নতুন ব্যবস্থায় ঋণ পরিশোধ না হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না।

যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ (ডিএফই) অবশ্য মুসলিম শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করেছে। বিভাগের এক মুখপাত্র জানান, উভয় ব্যবস্থার আওতায় স্নাতকদের পরিশোধের নিয়ম ও অর্থমূল্য একই থাকবে। ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কেউ শিক্ষা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। শিক্ষা বিভাগ স্মরণ করিয়ে দেয় যে শিক্ষাঋণ কোনো বাণিজ্যিক ঋণ নয় এবং পুরো অর্থায়ন প্রক্রিয়ায় সরকার এমনিতেই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে।

২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেনসাস’-এর এক জরিপ অনুযায়ী, ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষাঋণ নিতে ধর্মীয় সংশয়ে ভোগেন এবং ৭১ শতাংশ শিক্ষার্থী বিদ্যমান ঋণব্যবস্থাকে বৈষম্যমূলক মনে করেন। তবে সব ইসলামি চিন্তাবিদই একে নিষিদ্ধ ভাবেন না; কেমব্রিজ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল বিদ্যমান প্রচলিত শিক্ষাঋণ ব্যবহারকেও অনুমোদন দিয়েছে। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশের দাবি, বিদ্যমান শিক্ষাঋণ ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক।

এর আগে ২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল যে প্রস্তাবিত এই বিকল্প শিক্ষাঋণে কোনো সুদ থাকবে না। দেশটির শিক্ষা বিভাগ এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও চলতি বছর থেকে শুরু হওয়া শিক্ষাঋণ কাঠামোর ব্যাপক সংস্কারের অংশ হিসেবে এটি দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা করছে।

শিরোনাম :
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হচ্ছে সুদমুক্ত শরিয়াহ শিক্ষাঋণ পশ্চিমবঙ্গে ফের এনকাউন্টার: রায়গঞ্জে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু দেশজুড়ে নাশকতার জেরে বাড়তি টহল ও নজরদারির নির্দেশ আইজিপির কাউখালীর শ্রীগুরু সংঘ আশ্রমের বিতর্কিত কমিটি স্থগিত করল প্রশাসন ডিসেম্বরে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী টেস্টে নতুন ইতিহাস পাকিস্তানের: তিন অভিষিক্তের ফিফটির বিরল কীর্তি দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হচ্ছে সুদমুক্ত শরিয়াহ শিক্ষাঋণ পশ্চিমবঙ্গে ফের এনকাউন্টার: রায়গঞ্জে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু দেশজুড়ে নাশকতার জেরে বাড়তি টহল ও নজরদারির নির্দেশ আইজিপির কাউখালীর শ্রীগুরু সংঘ আশ্রমের বিতর্কিত কমিটি স্থগিত করল প্রশাসন ডিসেম্বরে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী টেস্টে নতুন ইতিহাস পাকিস্তানের: তিন অভিষিক্তের ফিফটির বিরল কীর্তি দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা