লাইপজিগের মাঠে হলান্ড ঝলক, চ্যাম্পিয়নস লিগে অনন্য রেকর্ড

রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টানটান উত্তেজনার মাঝে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করেছেন আর্লিং হলান্ড। ম্যাচের ৭৭ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসে হলান্ডের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এনজো মারেসকার দল। এর আগে সিটি দুবার এগিয়ে গেলেও দুইবারই সমতায় ফেরে স্বাগতিক লাইপজিগ। সিটির হয়ে অন্য গোল দুটি করেন এনজো ফার্নান্দেজ এবং লাইপজিগের ডিফেন্ডার লুকেবা, যার গোলটি ছিল আত্মঘাতী। এ জয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল ইংলিশ ক্লাবটি। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন। গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। হলান্ড আসলে চ্যাম্পিয়নস লিগই উপভোগ করেন।

লাইপজিগের বিপক্ষে হলান্ডের পরিসংখ্যান বরাবরই দুর্দান্ত।

জার্মানির এই ক্লাবের বিপক্ষে ৯ ম্যাচে এটি তাঁর ১৩তম গোল। ম্যাচ শেষে ডিএজেডএন-কে দেওয়া প্রতিক্রিয়ায় হলান্ড জানান, ডর্টমুন্ড ও সিটির হয়ে লাইপজিগের বিপক্ষে নিয়মিত খেলার সুবাদে তাদের বিপক্ষে গোল করাটা তিনি উপভোগ করেন। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে একমাত্র হলান্ডই এমন নজির গড়েছেন যেখানে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি। এখন পর্যন্ত ৬১ ম্যাচে তিনি করেছেন ৬২ গোল, যা গড়ে প্রতি ম্যাচে ১.০২ গোল। এ তালিকায় লিওনেল মেসির গোলগড় ০.৭৯। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব!গোল হলো পরের মিনিটেই। লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে এ নিয়ে ১৩ গোল হয়ে গেল হলান্ডের। চ্যাম্পিয়নস লিগে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে হিসাব করলে দেখা যায়, এ প্রতিযোগিতায় একমাত্র খেলোয়াড় হিসেবে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি। দ্বিতীয় সেরা গোলগড় লিওনেল মেসির—১৬৩ ম্যাচে ১২৯ গোল (০.৭৯)।

ম্যাচে লাইপজিগের প্রথম গোলটি আসে ৪৯ মিনিটে গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। তবে কোচ মারেসকা নিজের গোলকিপারের পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানান, একটি ভুল নিয়ে মাতামাতি করার কিছু নেই, কারণ একই গোলকিপার তার কয়েক মিনিট আগেই অবিশ্বাস্য এক সেভ করেছিলেন। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে অবস্থান করছে সিটি। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৪ ম্যাচ শেষে এটি তাদের তৃতীয় জয়। সিটি জিতলেও ম্যাচটি ভুলে যেতে চাইবেন দলটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে ম্যাচ শেষে দোন্নারুম্মাকে আগলে রাখলেন সিটি কোচ মারেসকা, ‘এটা নিয়ে ভাবনার কিছু নেই…আমরা একটা ভুল নিয়ে কথা বলছি।

এদিকে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ফরচুনা অ্যারেনায় স্লাভিয়া প্রাহার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচে ভিক্টর ইয়োরকায়েস একটি গোল করার পাশাপাশি অপর গোলটিতে সহায়তা করেন। লিভারপুল ম্যাচের একাদশে ছয় পরিবর্তন আনলেও জয় তুলে নিতে পেরেছে মিকেল আরতেতার দল। জয়ের পর আরতেতা অবশ্য কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, দল প্রত্যাশিত মান থেকে দূরে ছিল, তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারাটাই বড় অর্জন। উল্লেখ্য, গতকাল রাতে অন্য ম্যাচে লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে ফেনেরবাচে। এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে।

শিরোনাম :
২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা