রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এর পরপরই নিয়ন্ত্রিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে উৎপাদন শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেয়। এই প্রক্রিয়ায় স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন শুরুর মাধ্যমে চুল্লিতে নিরাপদ ও স্থিতিশীল শক্তি উৎপাদন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড মেনে রাশিয়ার কারিগরি সহায়তায় প্রকল্পের প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। সর্বশেষ চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও নিরসন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুযায়ী রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে শেষ হয়েছে।

প্রকল্পের কাজের পরবর্তী ধাপ ‘বি-২’ অনুযায়ী চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে ধাপে ধাপে পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদন বাড়ানো হবে। যখন এই উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছাবে, তখন জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুৎ আগামী নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একইসঙ্গে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিও এগিয়ে চলেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য প্রাথমিক পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। এই জ্বালানি লোডিং কার্যক্রমের মাধ্যমেই দ্বিতীয় ইউনিটের কার্যক্রম গতি পাচ্ছে।

শিরোনাম :
এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ জেলা বিএনপির উখিয়ায় ক্যাম্পে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের: হেরে গিয়ে নির্বাচন পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মৃত্যু ডেঙ্গুতে প্রাণ গেল আট বছরের শিশু ঐশীর বোয়ালমারীতে অটোভ্যান উল্টে দাদার ফাতিহায় যাওয়ার পথে কিশোর নিহত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন, কমছে অন্যান্য ধাতুর দামও ১ নভেম্বর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলার অনুমোদন মেলেনি এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ জেলা বিএনপির উখিয়ায় ক্যাম্পে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের: হেরে গিয়ে নির্বাচন পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মৃত্যু ডেঙ্গুতে প্রাণ গেল আট বছরের শিশু ঐশীর বোয়ালমারীতে অটোভ্যান উল্টে দাদার ফাতিহায় যাওয়ার পথে কিশোর নিহত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন, কমছে অন্যান্য ধাতুর দামও ১ নভেম্বর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলার অনুমোদন মেলেনি