এই আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বর্তমান আন্দোলন প্রকৃত শ্রমিকদের নয় এবং এর পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বুধবার (৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের যৌক্তিক বেতন নির্ধারণের জন্য বোর্ড কাজ করছে। কাজের পরিবেশ বজায় রাখতে এবং শিল্প উৎপাদন সচল রাখতে তিনি শ্রমিকদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মজুরি বোর্ডকে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও, এর আগে ঘোষণা দেওয়া সম্ভব হলে তা ইতিবাচক হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা ও শিল্পের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অযৌক্তিক আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

শিরোনাম :
২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা