ফ্রান্সে ব্যাপক বিক্ষোভে সংঘর্ষ ও ৪৮৮ জন গ্রেপ্তার

ফ্রান্সের রাজপথ এখন শ্রমিক ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে মোট ৪৪৮ জনকে আটক করা হয়েছে। সহিংসতায় ৫৩ জন পুলিশ ও জেন্ডারমেরি সদস্য আহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। শান্তি বজায় রাখতে সারা দেশে ৭০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল। তবে দিনব্যাপী কর্মসূচির অধিকাংশ অংশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ আগেই জানিয়েছিলেন, বিক্ষোভের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

বিক্ষোভে মানুষের অংশগ্রহণ নিয়ে সরকারি ও আয়োজক সংগঠনের তথ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দেশজুড়ে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ রাজপথে নেমেছিলেন। এর মধ্যে প্যারিসেই ছিলেন ৬৫ হাজার বিক্ষোভকারী। তবে শ্রমিক সংগঠন সিজিটি (CGT)-এর পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, পুরো ফ্রান্সে ১৫ লাখ ৭৩ হাজারেরও বেশি এবং শুধু প্যারিসেই প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সরকারি ও আয়োজকদের পরিসংখ্যানে বড় ধরনের পার্থক্য থাকলেও উভয় হিসাবেই বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের বিষয়টি উঠে এসেছে। এর মধ্যে প্যারিসে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার।

প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক থেকে প্লাস দ্য লা নাসিওঁ পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল দিয়ে দিনের কর্মসূচি শুরু হলেও বিকেলের দিকে বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুলেভার্ড ভলতেয়ার এলাকায় পুলিশের অভিযানের সময় অন্তত তিন তরুণের মাথায় আঘাত পাওয়ার তথ্য দিয়েছে ফরাসি দৈনিক লে মোঁদে। স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাদের প্রাথমিক সহায়তা প্রদান করেন। লিয়োঁসহ অন্যান্য শহরেও ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। আন্দোলনের মুখে বৃহস্পতিবার প্যারিসের আইফেল টাওয়ার পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। এছাড়া শিক্ষক, সরকারি কর্মচারী ও জ্বালানি খাতের কর্মীদের কর্মবিরতির ফলে সাধারণ জনজীবনেও প্রভাব পড়েছে। স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। জ্বালানি খাতের ধর্মঘটে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও সাময়িক প্রভাব পড়ে।

শ্রমিক সংগঠনগুলোর মূল দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, ক্রয়ক্ষমতা রক্ষা, সরকারি সেবায় বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অর্থায়ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও শ্রমিক অসন্তোষের এই ঘটনা দেশটির সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। বৃহস্পতিবারের বিক্ষোভে জ্যঁ-লুক মেলঁশোঁ ও রাফায়েল গ্লুকসম্যানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদেরও অংশ নিতে দেখা গেছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু আগামী ৯ নভেম্বর শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের নিয়ে একটি সামাজিক সম্মেলনের ডাক দিয়েছেন। সেখানে মজুরি ও জীবনযাত্রার মান নিয়ে আলোচনার কথা রয়েছে। সরকারের এই উদ্যোগ রাজনৈতিক অস্থিরতা নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর সবার।

শিরোনাম :
ফ্রান্সে ব্যাপক বিক্ষোভে সংঘর্ষ ও ৪৮৮ জন গ্রেপ্তার ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা ফ্রান্সে ব্যাপক বিক্ষোভে সংঘর্ষ ও ৪৮৮ জন গ্রেপ্তার ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ২৬ বছর পর বাবার সঙ্গে দেখা, সীমান্তের শূন্যরেখায় শেষ বিদায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা চক্রের বিষয়ে সতর্কতা আরেকজন পেসার খেলালে ভালো হতো: তাসকিন আহমেদ জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পেছনে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পপতি ও বিদেশি শক্তিরা অস্থিরতা উসকে দিচ্ছে বোর্ডিং পাস দেখিয়ে বিশেষ ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা