রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আজ বৃহস্পতিবার ভোরে একটি মিছিল বের হয়। সেখান থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সদস্য হিসেবে আটক তিনজন এই মিছিল বের করেছিলেন। ভোরে মিছিলটি বের করার পরপরই তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করা হয়।

